somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বকশিশের অপপ্রয়োগ বন্ধ হোক

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বকশিশের অপপ্রয়োগ বন্ধ হোক

কাজের প্রতি সন্তুষ্ট হয়ে সানন্দচিত্তে কাউকে কিছু টাকা-পয়সা প্রদান করার নাম বকশিশ। যাকে আমরা পারিতোষিক, ইনাম বা পুরস্কারও বলতে পারি। বকশিশ দাতা-গ্রহীতার মধুর সম্পর্ক আমাদের সংস্কৃতিরই অংশ। এ নিয়ে বহু উপাখ্যান আমাদের জানা আছে। কিন্তু আজকাল অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বকশিশের স্বরূপ হারিয়ে গেছে। ক্ষেত্র-অক্ষেত্র, কাঙিক্ষত-অনাকাঙিক্ষত, যৌক্তিক-অযৌক্তিক বাছ-বিচার নির্বিশেষে বকশিশের সংক্রমণ ঘটেছে। এখন রীতিমতো ছিন্তাইকারীর মত বকশিশ দাবি করা হয়। অনেক অফিস-আদালতে সেবা গ্রহণ করতে গেলে জনগণকে বকশিশ আতঙ্কে তটস্থ হতে হয়। বলতে দ্বিধা নেই যে, বকশিশের বিকৃত চর্চা থেকেই সমাজে দুর্নীতির বিস্তার ঘটে। তাই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির স্পর্শ প্রতিহত করতে চাইলে বকশিশের সংজ্ঞাকে পূর্বাবস্থায় নিতে হবে। এজন্য যে বিষয়গুলোকে গুরুত্ব দেয়া জরুরী তার মধ্যে অন্যতম হলো:

(১) বিদ্যমান নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধা রেখে সঠিক সময়ে সেবা গ্রহণকারীকে কর্তৃপক্ষের দ্বারস্থ হতে হবে।

(২) সংশ্লিষ্ট অফিস-আদালতের নৈমিত্তিক কর্মতৎপরতার জন্য সুনির্দিষ্ট ও ফলপ্রসূ কার্যপ্রণালী বিধির অনুসরণ নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করা।

(৩) নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তা কর্তৃক তার অধস্তন কর্মকর্তা-কর্মচারীর সার্বিক কর্মকাণ্ডের তদারকি ও জবাবদিহি বাস্তবায়ন করা।

(৪) বকশিশ গ্রহণে প্রলুব্ধ ব্যক্তির চাহিদা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা।

(৫) কৌশল অবলম্বন করে বকশিশ প্রদানের বাধ্য ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

(৬) সেবা গ্রহণকারীর অভিযোগ বিবেচনার জন্য সংশ্লিষ্ট অফিসগুলোতে অভিযোগ বাক্স স্থাপন করে তা মনিটরিং করা।

(৭) অভিযোগ প্রমাণ হলে কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক শাস্তি দেয়া।

যে বকশিশ দুর্নীতি বিস্তারের প্রারম্ভিক স্তর হিসেবে পরিচিত হচ্ছে, সমাজে সেই বকশিশকে নিরুৎসাহিত করা প্রয়োজন। আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিষয়টিকে এখনই গুরুত্ব সহকারে উপলব্ধি করতে হবে। যে কোনো মূল্যে বকশিশের প্রকৃত অর্থায়ন প্রতিষ্ঠিত করা সময়ের দাবি। এজন্য সংশ্লিষ্ট মহলকে সচেতন থেকে প্রয়োজনীয় ভূমিকা পালনের বিকল্প নেই। আসুন, আমরা সচেতন ভাবে বকশিশ নামের আড়ালে যত্র তত্র ছিন্তাইয়ের হাত থেকে পরিত্রানের পথ খুঁজি।



সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×