Believe It or Not…….
জরুরী প্রয়োজনে বাসায় ফোন করবো কিন্তু সাথে সেলফোন নিতে ভুলে গিয়েছি তাই কাছের একটা পরিচিত দোকানে যাই ফোন করতে। অনেক চেষ্টা করেও বাসার কোনো ফোন নম্বর মনে করতে পারলামনা!এতদিনে আবিষ্কার করলাম-আমি আমার নিজের সেলফোন নম্বর কত না নাদেখে বলতে পারিনা, এমনকি আমার স্ত্রী, সন্তানদের ফোন নম্বর, বাসার ল্যান্ড ফোন, অফিস, ফ্যাক্টরীর কোনো ফোন নম্বরই মুখস্ত বলতে পারিনা!
অথচ, আমার জন্মের আগে থেকেই আমাদের বাড়ীতে যে ৪ ডিজিটের ফোন নম্বর ছিল-সেই নম্বরটা আমার এখনও মনে আছে! আবার ২৫ বছর আগে আমার নিজের বাড়ীতে প্রথম যে ফোনটা লাগিয়েছিলাম সেই নম্বরটাও মনে আছে!
আমাদের দেশে সেলফোন আসার আগে আমি কমপক্ষে ৭০/৭৫টা ল্যান্ড ফোন নম্বর মনে রাখতে পারতাম-সেই আমি এখন নিজের একটা ফোন নম্বরও মনে রাখতে পারছিনা! হয়ত বার্ধক্য ভড় করেছে শরিরে ও মনে-তাই যদি হয় তাহলে ছেলে ৫০ বছর কিম্বা ২৫ বছর আগের ফোন নম্বর ভুলে গেলামনা কেন!
বলা হয়-“বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ”-এখন দেখছি বিজ্ঞান প্রযুক্তি মানুষের মনণশীলতার সাথে সাথে শরণ শক্তিকেও কেড়ে নিয়েছে!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




