যারে ঘর দিলা সংসার দিলারে-তারে বৈরাগী মন কেনো দিলারে……
যাবতীয় সংগীতের মধ্যে আমার ১ নম্বর প্রিয় বাউল সংগীত। বাইরে আমি যেমন তেমন হলেও অন্তরে, গোপণে, নিভৃতে নিজেকে লালন করি একজন বাউল হিসেবে।
সাভার গিয়েছিলাম......সেখানেই পরিচয় হলো বয়োবৃদ্ধ একজন বাউল শিল্পীর সাথে। নিজ হাতে বানানো একটি দো-তারা বাজিয়ে উনি কয়েকটি গান পরিবেশন করলেন-
“মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন”(এটা সম্ভবত লালনের গান)
২য় গানটি ছিলো-
“দয়াল নানা রংগের মানুষ বানাইয়া কাউরে দিলা ধন-মান
কারো জীবনের সব কাইরা করিলা গোলাম……
দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ-দয়াল সবই তোমার অবদান……” (এই গানটা শিল্পী নিজেই লিখে সুর দিয়েছেন)
এবং তিন নম্বর গান-
“যারে ঘর দিলা সংসার দিলারে-তারে বৈরাগী মন কেনো দিলারে……”
এই বাউল শিল্পীর সাথে অনেক্ষণ আলাপ চারিতা হলো-লেখা পড়া শেখেননি। কয়েক দিন মাত্র স্কুলে গিয়েছিলেন-কিন্তু "ছারে মারে"-তাই আর স্কুলে যাওয়া হয়নাই। তবে তিনি অশিক্ষিত নন-জীবন বোধে স্বশিক্ষিত, সুশিক্ষিত একজন মানুষ তিনি। লোভ লালসা নাই, পাওয়া নাপাওয়ার বেদনা নাই! কী সুন্দর সাদামাটা জীবন! মুখের স্মীত হাসিটা কখনো ভুলবোনা......
কোনো দিন ভুলবোনা- "দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ"-এই উপলব্ধি!!!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




