somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আমরাতো এমনি এমনিই করি......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরাতো এমনি এমনিই করি......

বাংলাদেশী বাংগালীদের হাজার বছরের লালিত কিছু গৌরবজ্জল ঐতিহ্য আছে-যেমন মুরব্বীজনদের সম্মান করা, অতিথি আপ্যায়ণ, পহেলা বৈশাখ, ণবান্ন উদযাপন, ধর্মীয় উতসব উদযাপন ইত্যাদি।অথচ দিনে দিনে আমরা আমাদের সেই নিজস্বতাকে বিষর্জন দিয়ে পাশ্চাত্যের অনুকরন করছি। কথাগুলো বলার কারন, মাত্র একদিনের ব্যবধানে আমাদের তারুন্যের রুচীবোধের ডিগবাজী দেখে! বিশয়টা খোলাশা করছিঃ-

গতকাল সকাল নয়টায় ঢাকা-নরসিংদী যেতে শাহাবাগ থেকে মতস ভবন পেরুতে আমার সময় লেগেছিল ৪০ মিনিট, আবার বিকেলে একই পথে বাড়ী ফেরার পথে ঐ যায়গাটুকু পেরুতে সময় লেগেছিল ঘন্টাধিক। কারন, বাসন্তী রঙের শাড়ী,গলায়-মাথায়, হাতে গোঁজা বর্ণীল ফুল আর ফুলের মালায় এবং পাজামা-পাঞ্জাবী পরিধেয় তারুণ্যের বসন্ত উতসবে প্রানোচ্ছল হাটাহাটিতে রাস্তায় যানবাহন চলাচলে বাঁধা....। ঢাকা-নরসিংদীর দীর্ঘ পথে আমাদের নিজস্ব উতসব “বসন্ত বরন” উল্লেখযোগ্য ভাবে শুধু উল্লেখিত পথেই দেখেছি।
আজ একই পথে যাচ্ছিলাম নারায়নগঞ্জ......আজ ভিন্ন চিত্র! আজ উদ্বযাপিত হচ্ছে Valentines-day. আজ দেখছি-ভিন্ন আংগীকে তারুণ্যের ভালোবাসার বেহায়া উদ্বযাপন। এই উদ্বযাপন শুধু ঢাকা কেন্দ্রীক নয়। উভয় শহর এলাকা ছারাও ঢাকা-নারায়নগঞ্জের পুরো পথ জুড়েই হাটাপথে,রিকশা, গনপরিবহন কিম্বা প্রাইভেট যানেও ভালোবাসাবাসীর আদিখ্যেতা! এখন বাড়ী ফিরে দেখি- ধানমন্ডি লেক এলাকা জুড়ে আজ মর্তের অপ্সর অস্পরীরা ভালোবাসার মেলা বসিয়েছে!

মাত্র কদিন আগেই আমরা উদযাপন করতে দেখেছি “31st Night”, গতকাল করেছি “বসন্ত বরন”, আজ করছি-“ Valentines-day”-আবার কিছুদিন পরই উদযাপন করবো পহেলা বৈশাখ......এমনকি বরাবরেরমত April fool নিয়েও আমাদের মাতামাতির কমতি থাকবেনা! আমরা কি মাল্টি কালচার কিম্বা কসমোপলিটান কালচারে আক্রান্ত? নাকি কোনো কিছু নাবুঝেই অন্যরা করছে বলে আমরাও করছি!

প্রসংগত একটা ঘটনা শেয়ার করছি-চায়নার সাথে আমার ব্যাবসায়ীক যোগাযোগ বহু বছর। আমার যোগাযোগের সেই প্রথম দিকে বর্তমান চায়নারমত চীনাদের এতটা জৌলুশ ছিলনা। কিন্তু এখন ওরা “ধনে” বিশ্বের যেকোনো দেশকে টেক্কা দিচ্ছে- যার প্রভাব প্রদর্শনী এখন সর্বত্র! বছর পাঁচেক আগে চীনের বড় দুই সিটি সাংহাই ও নানটং এ দুই চীনা ব্যাবসায়ী বন্ধুর বাড়ীতে আতিথিয়েতা গ্রহন করেছিলাম। তখন ছিল ডিসেম্বরের শেষ সপ্তাহ। ওদের বাড়ীতে গিয়ে দেখি বিশাল সাইজেই ডেকোরেটেড ক্রীসমাস ট্রী...সাথে খৃষ্টান সম্প্রদায়ের ক্রুশবিদ্ধ যীশু খ্রীস্টের প্রতিকৃতিসব বড় দিন উতসবের যাবতীয় আয়োজন.........

আমিতো অবাক! কারন, চীনে তেমন কোনো ধর্মীয় বিশ্বাস ও আচার নেই বললেই চলে এবং আমার উভয় ব্যবসায়ী বন্ধু কিম্বা তার স্ত্রী সন্তানও কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নয়। আমি বিশয়টা জানতে চাইলে বন্ধু ও তার বিদুষী স্ত্রীর জবাব(বাংলা তরজমা) -“আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম-তখন ওদেরকে এভাবে করতে দেখেছি-এখন ‘মাঝে মাঝে’ আমরাও এটা করি”!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×