somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আপনি কেমন.......

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কেমন সেটা নিজেই বুঝে নিন.....

আপনি লোকচক্ষুর আড়ালে কি করেন সেটাই আপনি। কারণ সেখানে আর কেউ নেই, আপনিই আপনার সাক্ষী ও বিচারক। নিজের কাজে, কথা বলায়, নজরে নিজে ছোট হয়ে যাবার ভয় পেয়েছেন কখনও? যদি উত্তর হ্যা হয় তাহলেই বুঝবেন আপনি বিবেকহীন নন।

আপনি আপনার অধস্তনের সাথে কেমন ব্যবহার করেন সেটাই আপনার আসল পরিচয়! যেখানে আপনি ভালো/মন্দ যেকোনো ব্যবহারই করতে পারেন, সেখানে আপনি কি করলেন সেটাই বিচার্য। যাকে স্বার্থের কারণে কিংবা ভয়ে আপনি সম্মান করেন সেটা আপনি নন। সেটা আপনার বাধ্যবাধকতা। বুদ্ধি দিয়ে যেটা করেন সেটা অভিনয়, মন থেকে যেটা করেন সেটাই আপনি। বাহ্যিক সুন্দর সে, যেকিনা পা থেকে মাথা পর্যন্ত নিজের যত্ন নেয়। পায়ের পাতা অবহেলিত, তাকেও যে গুরুত্ব দেয় সেইতো সুন্দর।

নীতি শিক্ষা স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয়, এটা এক ধরণের মাইন্ড-সেট, তৈরি হয় পারিবারিক কালচার থেকে। ছোট থেকেই শিখতে হয় নীতি শিক্ষাগুলো। অবশ্য নৈতিকতা শিক্ষার চাইতেও বেশী প্রয়োজন চর্চা।
পয়সা দিয়ে 'এটিকেট' কেনা যায়না। ওটাকে রপ্ত করতে হয়, লালন করতে হয়, পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হয় নিষ্ঠার সাথে। সেটাই আপনার পরিচিতি, আপনার পারিবারিক ঐতিহ্য ও পরম্পরার প্রতীক। নামের পেছনে তাক লাগানো ভারী পদবী কিম্বা আপনি কার কন্যা সেটা দিয়ে উন্নত 'এটিকেট' প্রকাশ করা যায়না। কেননা আপনার পদবীটা আপনার অর্জিত নয় ওটা পেয়েছেন ‘বাই-ডিফল্ট’!

শুধু চেহারায় নয়, কোন মানুষ সুন্দর হয় তার নম্র আচরণ, বাচন-ভঙ্গী, সততা, স্থিরতা, সহনশীলতা, সংবেদনশীলতা, পরোপকারী মানসিকতা ইত্যাদির দ্বারা।

চারিদিকে চাটুকারিতা আর দুর্নীতি। সমালোচনা মুখর আমাদের অনেকেরই ‘আঙুর ফল টক’। ঘুষ আমায় কেউ অফার করেনা তাই ঘুষখোরদের নিন্দে করি। আমার চেয়ে যে সুন্দর বা গুণী, যাকে পরাজিত করা, টপকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি তার নিন্দা করতে পারলে আরাম পাই।

বাড়ির ছোটরা বাড়ির বাইরে কিন্তু বাড়ির কালচারটাকেই বহন করে। আপনি আপনার সন্তানকে যে বিষয়গুলো হয়তো নিষেধ করছেন সে শুনছে না, কারণ সে দেখেছে আপনি নিজেই সেই বারণটা মানছেন না। অতএব, আপনি অন্যকে যেটা উপদেশ দেবেন সেটা মুখে না বলে আচরণ দিয়ে দেখান! আমরা শোনার চেয়ে দেখে বেশী শিখি। ছোটরা তাদের মা-বাবাকে দেখে শেখে।

স্কুল-কলেজে সিলেবাস শেষ করতে সকলে ব্যস্ত। সেখানে ‘এটিকেট’ শেখাবে কে? যার নিজের যেটা শেখা দরকার সে আপনার সন্তানকে কি করে শেখাবে? অতএব, যারযার ‘মাল নিজ দায়িত্বে রাখুন’!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×