somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

"ওরে মানুষ তুই বুঝলি নাকো কোথায় আছে মন- আজ এখানে, কাল ওখানে- ঘুরলি ত্রিভুবন....."

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ওরে মানুষ তুই বুঝলি নাকো কোথায় আছে মন- আজ এখানে, কাল ওখানে- ঘুরলি ত্রিভুবন.....

আমার মনে বিষাদ ভরা অদ্ভুত একটা সুখ আছে।
আমি আমার জীবনের গল্প, মানুষের জীবনের গল্প লিখতে পারি না কখনোই। জীবনের গতিপথ এতো জটিল, ভাঙাচোরা, এতো পরিবর্তনশীল, যে আমাকে নির্বাক করে দেয়।

বাউল যুগল।
এরা দুজনেই অন্ধ তবে বাউলনী যৎসামান্য দেখতে পায়। পান্থপথে সেই অন্ধ বাউল যুগল(যাদেরকে নিয়ে ১০/১২ বছর আগে ব্লগে এবং ফেসবুকেও লিখেছি)দেরকে পেলাম যথারীতি তাঁর স্ত্রীর কাঁধে ভর করে হেটে যাচ্ছে। এই বাউল দম্পতি আমার অনেক দিনের চেনা। কারোর আমন্ত্রণে বাড়িতে কিম্বা রাস্তার পাশে, দোকানের সামনে ছোট জটলায় গান শুনিয়ে দর্শক শ্রোতাদের কাছ থেকে যা পায় তাতেই ওদের জীবন চলে যায়। কদিন আগে টিএসসি এলাকায় গান গেয়ে ফিরেছেন।

আমি জিজ্ঞেস করি, "মাসী নতুন কোনো গান বেধেছেন?"
হ্যা বোধক উত্তর শুনে পান্থপথ সিগলানে পরিচিত টং দোকানে বসি.... অন্ধ বাউল দোতরা বাজিয়ে গান ধরে, স্ত্রী বাউলনী খুঞ্জুরার তালে তালে গানের স্যাংগাত ধরে। প্রায়বৃদ্ধ বাউলের জীবনমুখী গান আমার মন বিষাদে ঢেকে দিয়েছে- "ওরে মানুষ তুই বুঝলি নাকো কোথায় আছে মন- আজ এখানে, কাল ওখানে- ঘুরলি ত্রিভুবন"। (এই গান শিল্পী নিজেই লিখে সুর দিয়েছেন)।
দ্বিতীয় গানঃ "যারে ঘর দিলা সংসার দিলারে-তারে বৈরাগী মন কেনো দিলারে……"।

তৃতীয় গানঃ-
“দয়াল নানা রংগের মানুষ বানাইয়া কাউরে দিলা ধন-মান, কারো জীবনের সব কাইরা নিয়া করিলা গোলাম……
দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ- দয়াল সবই তোমার অবদান……” (এই গানটাও শিল্পী নিজেই লিখে সুর দিয়েছেন)।

অন্ধ বাউল ১০ বছর বয়সে গুটি বসন্ত রোগে চোখের দৃষ্টি হারিয়েছেন। শিল্পী লেখা পড়া শেখেননি। কয়েক দিন মাত্র স্কুলে গিয়েছিলেন-কিন্তু "ছারে মারে"- তাই আর স্কুলে যাওয়া হয়নাই। তবে তিনি অশিক্ষিত নন-জীবন বোধে স্বশিক্ষিত, সুশিক্ষিত একজন মানুষ। আমি জিজ্ঞেস করি, "গোসাঁই, ধর্মকর্ম করেন?"
বাউল উত্তর দেয়, "ঈশ্বর মানুষকে খাবার দেবেনা, কাজ দেবেনা, ঘর দেবেনা, চাকরি দেবেনা, চিকিৎসা দেবেনা কিন্তু ধার্মিক হওয়ার নির্দেশ দেবে- যা খেয়ে বাঁচা যায় না! গানই আমার ধর্মকর্ম।"

বাউলদের ধর্মকর্ম নাই। লোভ লালসা নাই, পাওয়া নাপাওয়ার বেদনা নাই! কী সুন্দর সাদামাটা জীবন! মুখের স্মীত হাসিটা কখনো ভুলবোনা......
আরও ভুলবোনা- "দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ"-এই উপলব্ধি!!!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×