somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মানবতাবাদী গানের শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান .........

২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"কতটুকু ব্যথা পেলে তোমারও কান্না পাবে,
আমার ঘরের আগুন কখন তোমার ঘর পোড়াবে?
কতটুকু ক্ষতি চাই তোমাকে জাগাতে হলে,
তোমাকেও পাশে পাবো কতটুকু কেড়ে নিলে?"
কিম্বা
"আমি তাজ্জব বনে যাই দেখি মানুষ পেল না ঠাঁই,
দেখো মানুষের ঘরে বাসা বেঁধে নিলো ছোট্ট এক চড়াই"
.....গাইছেন প্রিয় শিল্পীঃ সায়ান
কথাগুলোতে না আছে শব্দের নতুনত্ব, না আছে বাক্যের জটিলতা। খুব সহজ ভাষায় সরলভাবে হৃদয় স্পর্শ করা এমনই অনেক গানের স্রষ্টা ফারজানা ওয়াহিদ সায়ান।

'তুমি, আমি, ভালোবাসাবাসি'র তথাকথিত গানের ধারা থেকে ভিন্ন বক্তব্যকেন্দ্রিক জীবনমুখী প্রতিটি গানের রচনা, সুর দেয়া এবং গায়কীতে নিজেই থাকেন সায়ান। স্বতস্ফূর্তভাবেই সৃষ্টি তার লেখা গানগুলো। মনোযোগী শ্রোতা মাত্রই বুঝতে পারবেন বক্তব্যের জটিলতা না, নয় কোনো গুরুগম্ভীর ভাষণ- শুধুই নিজের উপলব্ধিগুলোকে উপজীব্য করে রচনা তার গান। গভীরতাকে সহজে বলার ক্ষমতাই তাঁর গানকে করেছে অনন্য এবং গড়ে উঠেছে তার গান শোনার ভিন্ন এক শ্রোতাশ্রেণি।

‘প্রতিবাদী গান’ কিংবা ‘জীবনমুখী গান’, যা-ই বলা হোক না কেন, তার সবটাতেই মানবিক দর্শন ফুটে ওঠে। ‘আমি তাজ্জব বনে যাই’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে’, ‘এখানেই সুখ ছিল একদিন’, ‘জনতার বেয়াদবী’, ‘ও নেতা ভাই’ ‘দু-চোখ দিয়েই দেখো’- সহ প্রতিটি গানে জীবনকে দেখা ও জীবন থেকে নেয়া প্রাত্যাহিক ঘটনা কিংবা অনুভূতিগুলোকে উপজীব্য করে গান রচনা করেছেন সায়ান।
কখনো সেখানে থাকে সংসারে হারিয়ে যাওয়া সুখের কথা, কখনো বা অপ্রয়োজনীয় তর্কে অযথা সময় নষ্ট করে প্রতিভা ও সৃজনশীলতাকে ভাগ করে অলস মস্তিষ্কের তীক্ষ্ণ সমালোচনা।

মানুষ হয়েও মানুষ হিসেবে ন্যূনতম অধিকার না পাওয়া অবহেলিত মানুষের কথা যেমন আছে তার গানে, তেমনি আছে সংঘবদ্ধ হয়ে অধিকারের লড়াইয়ে নামার আহ্বান। শুধু বাস্তবতার নিরীখে আলাপ করেই ক্ষান্ত হননি সায়ান, একইসাথে কোনো একদিন সে বৈষম্যের বিনাশ হবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তাঁর গানে। ব্যক্তিগত মনোজাগতিক যাতনা থেকে শুরু করে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাদের অপ্রাসঙ্গিক ও অনর্থক গলাবাজির তীর্যক সমালোচনা সবই আছে সায়ানের গানে।

সায়ানের গান, গায়কী খ্যাতিমান সংগীতজ্ঞ বব ডিলান, ট্রেসি চ্যাপম্যান, লিওনার্ড কোহেন এবং ভুপেন হাজারিকা, কবীর সুমন, শ্রীকান্ত আচার্য, মৌসুমি ভৌমিক, হায়দার হুসাইন প্রভাবিত।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×