somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

পাথর চোখের কান্না.....

২৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাথর চোখের কান্না.....

চোখের অসুখে ভুগছি দুই বছর যাবত। কোনো কিছুতেই বেশী সময় তাকিয়ে থাকতে পারিনা। টানা ৫/১০ মিনিটের বেশী পড়া/লেখা করতে পারছিনা। চোখ জ্বালা করে, দৃষ্টি ঝাপসা লাগে, মাথা ব্যাথা করে সেই সঙ্গে দুই চোখ থেকে পানিও ঝরে- ইত্যাদি। চোখের চিকিৎসক পড়াশোনা, লেখালেখি সহ অনেক দৈনন্দিনতা থেকে কিছুদিন বিরত থাকতে বলেছেন।
আমি "পড়বো না, লিখবো না, বেশী আলোতে থাকবোনা, চোখে প্রেশার পরে তেমন কিছুই করতে পারবো না"- তাহলে আমি করবোটা কি!

..... ভাবি চোখ বন্ধ করে কি কি করা যায়....
হ্যাঁ, চোখ বন্ধ করে গান শোনা যায়, আবৃত্তি শোনা যায়, চোখ বন্ধ করে অতীত স্মৃতি রোমন্থন এবং ভবিষ্যত আকাশকুসুম কল্পনা করা যায়- যারা আমার চোখ নষ্ট করে দিয়েছে কল্পনায় তাদের চোদ্দগুষ্টির চোখ তুলে কুত্তারে খাওয়ানোর সুখ অনুভব করা যায়। চোখ বন্ধ করে ঠোঁটের উপর ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার সুখ আছে মানি, কিন্তু হাতড়ে সে ঠোঁটের নাগাল পাওয়ার অসহায়তাটুকুও আজ জানি।
প্রতিদিন কিছু সময় কোরআন তেলওয়াত করার অভ্যাস আমার সেই ছেলে বেলা থেকেই - কিন্তু এখন তা করতে পারছিনা! এক সময় মনে হয়েছিল ব্রেইল(Braille) শিখলে কেমন হয়? ব্রেইলে কোরআন আছে তো? ইস্কাটনস্থ অন্ধ ও বধিরদের স্কুলের একজন ট্রেইনার আমার পরিচিত। তাঁর কাছে জানতে পারলাম ব্রেইলে লেখা গীতি বিতান সহ বিখ্যাত বেশকিছু বই আছে। পবিত্র কোরআনের কয়েকটি সুরাও আছে তবে ব্রেইলে লেখা সমগ্র কোরআন আছে কিনা তার জানা নাই।

সিদ্ধান্ত নিলাম, পবিত্র কোরআন তেলাওয়াত এর অডিও শুনবো। বেশ কয়েক মাস যাবত কোরআন তেলওয়াত শুনছি। মক্কায় মসজীদ আল হারাম এর ইমাম শ্রদ্ধেয় শেইখ সাউদ আস সুরাইম এর অপূর্ব সুন্দর তেলওয়াত এবং বিটিভির সংবাদ পাঠক জায়েদ ইকবাল এর কন্ঠে বাংলা অনুবাদ/ তরজমা শুনছি....অসাধারণ সুন্দর! দীর্ঘ জীবন চোখে দেখে তেলওয়াত করে যে উপলব্ধি তার থেকে বহুগুণ বেশী উপলব্ধি করছি, আগের চাইতে বেশী আত্মস্থ করতে পারছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন।

প্রিয় সুহৃদ/ স্বজন, আগামীকাল হাসপাতালে ভর্তি হবো এবং আশা করি আমার চোখে অপারেশন হবে-প্রথমে এক চোখে, ২য় চোখে কতদিন পর অপারেশন হবে সেটা এখনই বলা যাবেনা। দোআ করবেন যেনো দ্রুত সুস্থতা ফিরে পাই।
এই সাময়িক(আমি সুস্থ হবো ইন শা আল্লাহ - তাই সাময়িক বলছি) অসুস্থতা আভাসে বুঝিয়ে দিল দৃষ্টিহীনতার অসহায়তার কথা! তবে এও উপলব্ধি করিয়ে দিল ভালোবাসার চাইতে বড় দৃষ্টিশক্তি সংসারে আর দুটি নেই। আমি অনেকবার দেখেছি অন্ধ দম্পতি একে অন্যকে ধরে রাস্তায় হাঁটছেন। আমি দেখেছি -দুই অন্ধ অমলিন হাসি হেসে এবরো থেবরো রাস্তায় হেটে যেতে- যারা জীবনেও আলো দেখেনি, কোনো রং দেখেনি। আজ বুঝি সে জোড়ের বাঁধন শক্তি কোথায়। এই সাময়িক অস্পষ্টতা এমন স্পষ্টতা নিয়ে ফিরে আসবে যে সে কয়েক মাসের অসুবিধার কাছে ঋণী হয়ে থাকবো...
আলোর অভাবে তবু মানুষ বাঁচে,
ভালোবাসার অভাবে বাঁচেও না, মরেও না...
শুধুই যন্ত্রণাবিদ্ধ হয়ে থাকে....
কি ভয়ংকর সে থাকা!
আর যদি ভালো হয়ে ফিরে আসা নাহয়, কোনো দুঃখ পাবোনা বরং সুখ খুঁজে পেতে চেষ্টা করবো - জীবনের ষাট বছর অনেক কিছু দেখার স্মৃতি রোমন্থন করে।

(অপারেশন এর আগে এই পোস্ট লিখেছিলাম কিন্তু ইচ্চে করেই পোস্ট প্রকাশ করিনি।
আলহামদুলিল্লাহ। এক চোখের সমস্যা থেকে কিছুটা উপশম বোধ করছি)
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×