কাজ এবং বয়স.......
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজ এবং বয়স......
মানুষ কোনও কিছু না করলে তাকে অচল বলা যায়, আর অচলের আরেক অর্থ বৃদ্ধ হওয়া। এখানে কিছু করার অর্থ কোনও আয় করা নয় বরং কোনও কাজে লেগে থাকা। কারও বয়স যদি হয় ২০ আর সে কোনও কাজ না করে তাহলে তার মূল বয়স হবে ৬০। কারণ সাধারনত ৬০ বছর বয়স হলেই মানুষের বিশ্রাম নেওয়ার একটা প্রবণতা থাকে।
আবার কারও বয়স যদি হয় ৮০ কিন্তু সারাদিন কোনও না কোনও কাজে নিজেকে ব্যাস্ত রাখে তবে তার বয়স দাঁড়ায় ৩০ বছরে। কারণ সাধারনত ৩০ বছরের যুবকেরা সারাদিন কাজে ব্যাস্ত থাকে। সুতরাং এখানে যারা আমার বক্তব্য শুনছো তাদের সবাইকে আমি তোমাদের বন্ধু আবার অভিভাবক হিসেবে অনুরোধ করবো কেউ তোমরা অযথা সময় নষ্ট করবে না।
বয়সের ভারে বৃদ্ধ না হয়ে বরং কাজের ভারে যুবক থাকার চেষ্টা করো। জীবনে এখনও অনেক পথ তোমাদের পাড়ি দিতে হবে। এখানে কল্পনাকে প্রশ্রয় দেবে না, মনের মাঝে নানা রঙের স্বপ্ন না এঁকে বাস্তবতার ফানুস উড়াবে।
যারা কাজ না করে শুধু স্বপ্ন নিয়ে পড়ে থাকে, তারাই বাস্তবতার মোকাবেলা করতে পারে না। কিন্তূ যারা বাস্তবতাই বিশ্বাসী তারাই এ জগত সংসারে টিকে থাকে। আশা করি সবাই ভেবে দেখবে। সকলের প্রতি রইলো শুভ কামনা।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।
হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন