somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

৭৮৬ মানে কি বিসমিল্লাহ্ নাকি হরে কৃষ্ণ.........

২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭৮৬ মানে কি বিসমিল্লাহ্ নাকি হরে কৃষ্ণ?

আমাদের দেশে আমরা অনেকেই বিভিন্ন চিঠি-পত্র, নিমন্ত্রন পত্র, অফিসের প্যাড, লিফলেট, পোস্টার, ব্যানার, নেইমপ্লেট, ঘরের দরজা ইত্যাদি স্থানে "বিসমিল্লাহির রাহমানির রাহীম" না লিখে সংক্ষেপে ৭৮৬ লিখে থাকি। এটা কতটুকু যৌক্তিক এবং ইসলামসম্মত তা নিম্মে তুলে ধরা হলো।

প্রথমেই আসুন দেখে নেই বিসমিল্লাহ্'কে কিভাবে ৭৮৬ তে রুপান্তরিত করা হলোঃ-
রোমান সংখ্যায় যেমন V=5, X=10, L=50, C=100, D=500, M=1000 বুঝানো হয়, তেমনি ভাবে আরবি ভাষার প্রতিটি বর্ণেরও একটি নির্দিষ্ট মান আছে। আরবি ২৮টি বর্ণের মান নিম্নরূপঃ---
ا= ১, ب=২, ج=৩, د=৪, هـ=৫, و=৬,ز= ৭, ح=৮, ط=৯
ي=১০, ك= ২০, ل=৩০, م=৪০,ن=৫০, س=৬০, ع=৭০,ف=৮০, ص=৯০
ق=১০০, ر=২০০, ش=৩০০, ت=৪০০, ث=৫০০, خ=৬০০, ذ=৭০০, ض=৮০০, ظ=৯০০
غ=১০০০
বিসমিল্লাহর বর্ণগুলোর মানঃ-
আরবিতে বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে যে বর্ণগুলো ব্যবহৃত হয়েছে তা হলো- (ب، س، م، ا، ل، ل، ه، ا، ل، ر، ح، م، ا، ن، ا، ل، ر، ح، ي، م)
বর্ণগুলোর মান বসায়ে যোগ করলে আমরা পাই- (২+৬০+৪০+১+৩০+৩০+৫+১+৩০+২০০+৮+৪০+১+৫০+১+৩০+২০০+৮+১০+৪০)= ৭৮৭

এখানে দেখা গেল বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে ব্যবহৃত বর্ণগুলোর মান= ৭৮৭। এখন প্রশ্ন হলো তাহলে আমরা ৭৮৬ কিভাবে পেলাম?
তার জওয়াব হল যে সকল পন্ডিত বিসমিল্লার এই সংখ্যা বের করেছেন তারা ভুল বশতঃ আররাহমান লিখতে মীমের উপড়ে যে আলিফ আছে (খাড়া যবর) যার মান হলো-১, তা বাদ দিয়ে হিসেব করে ৭৮৬ বানিয়েছেন।

হতবাক হওয়ার মত বিষয় হলো- এই ৭৮৬ সনাতন ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় প্রতীক। তারা এর মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনে তাদের দেবতা "কৃষ্ণ" এর নাম নেয়ার ব্যবস্থা করেছে! বিশ্বাস না হলে চলুন দেখে নেই "হরে কৃষ্ণ" শব্দটির আরবি মান বসিয়ে কত হয়।

"হরে কৃষ্ণ" শব্দটি আরবিতে লিখতে ৮টি বর্ণ লাগে (هري كرشنا) এদের মান বসায়ে যোগ করলে আমরা পাই- (৫+২০০+১০ +২০+২০০+৩০০+৫০+১)= ৭৮৬।

ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, কোন কাজের শুরুতে বিসমিল্লাহ্ লিখলে বা পড়লে প্রতিটির বর্ণের জন্য দশটি সাওয়াব পাওয়া যাবে। কাজের মধ্যে আল্লাহ তায়ালা বরকত দিবেন। পক্ষান্তরে ৭৮৬ আমৃত্যু জপলেও একটি সাওয়াবও পাওয়া যাবে না।

আমাদের দেশে এই শব্দের ব্যাপক প্রচলন শুরু করেছিল বামপন্থী বুদ্ধিজীবী এবং তাদের চেলা-পেলারা। ছাত্র ইউনিয়ন কিংবা জাসদের কোন ডকুমেন্ট দেখলে দেখতে পাবেন সেখানে বিসমিল্লাহ্‌র পরিবর্তে ৭৮৬ লেখা আছে। এটা ছিল তাদের একটা ধোঁকা। সাধারণ মানুষদেরকে বুঝাত, কে বলেছে আমরা নাস্তিক? দেখেন, আমরা আমাদের সব কাজ বিসমিল্লাহ্‌ দিয়ে শুরু করি। অন্যদিকে নিজেদের কাছে নিজেরা বলত এটা তো ৭৮৬ একটা সংখ্যা। এটা বিসমিল্লাহ্‌ নয়।

অতএব, আমরা যদি বিসমিল্লাহ লিখতেই চাই তাহলে আমরা নাম্বর না লিখে আমরা পুরো বিসমিল্লাহ্ শব্দটাই লিখতে পারি।

আল্লাহ্ আমাদের সবাইকে তার নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন। আমীন।

(লেখাটা সংগৃহিত এবং এডিট করা)
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২০
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×