somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

I don't care.......

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

I don't care.......

আমার সমস্যা নেই যদি আপনি ভীষণ বড়লোক হন। নামিদামী ব্র্যান্ডের জুতো জামা পরেন, দামী গাড়িতে চাপেন বা হররোজ ফাইভ স্টারে ভুড়িভোজ করেন। আমার সমস্যা যদি আপনি একটা অসহায়ের থেকে মুখ ফিরিয়ে নেন বা রেস্টুরেন্টে ওয়েটারকে সম্মান না দেন, রিকশাওয়ালাকে তুইতোকারি করেন কিম্বা কাজের মেয়েটির সাথে অমানবিক আচরণ করেন।

আমার কোনো আপত্তি নেই যদি, আপনি একজন গরিবকে একবেলা খাইয়ে বা একটা পথশিশুকে নতুন জামা কিনে দিয়ে ইন্সটা বা ফেবুতে ফটো আপলোড করেন। আমার আপত্তি বরং তখন হবে যখন আপনি ইন্সটা বা ফেবুতে নাম কুড়ানোর জন্যই সেটা করেন আর অন্যসময় ওদের দিকে তাকিয়েও দেখেন না।

আমার আগ্রহ নেই আপনার ধর্মে, রাজনৈতিক মতামতে। আমার আগ্রহ বরং উপরিউক্ত সবকটা বিষয়ে আপনার সাথে অমিলওয়ালা একটা মানুষের সাথে আপনার ব্যবহার ভালো না খারাপ হয় সেটা দেখায়।

আমার কিছু যায় আসেনা আপনার গায়ের রং সাদা না কালো! আপনি বেঁটে না মোটা! যদি আপনি 'আপনি' হওয়ার জন্য লজ্জিত না হন তবে আমিও আপনার জন্য বুক ফুলিয়ে ঘুরতে রাজি।

আমি জানতে চাইনা আপনি নারী ধর্ষণের প্রতিবাদে কতবার রাস্তায় মিছিলে নেমেছেন, কতগুলো মোমবাতি গলে গ্যাছে আপনার আঙুলে! আমি জানতে চাই- ভীড়ের মধ্যে কোনো নরম বুক যদি অনিচ্ছায় আপনার কনুই ছুঁয়ে যায়, তখন আপনি ওই মুহূর্তে কনুইটা একটুখানি এগিয়ে দেন না কি সরিয়ে নেন!

আমি পরোয়া করিনা, আপনি ব্লগে ফেসবুকে কত ভালো লেখেন, আপনার বই আগের বছর বইমেলায় বেস্টসেলারে গ্যাছে কিনা, কিম্বা বর্তমান বইমেলায় কয়টা বই বেরুনোর বিজ্ঞাপনের! আমি পরোয়া করি আপনি নিজের থেকে নিচে যারা আছে, যারা রোজ লিখতে চেষ্টা করছে তাদেরকে শিখতে সাহায্য করেছেন কিনা!

আমার যায় আসেনা, আপনি সমকামী বা উভকামী কিনা তাতে! আমার যায় আসেনা, আপনি কার কার সাথে কত কতবার বিছানায় শুয়েছেন তাতেও। আপনি এবং আপনার চয়েস আমার কাছে ততক্ষন সম্মানীয় যতক্ষন আপনি অন্যের চয়েসকেও সম্মান দিচ্ছেন অন্যের না কে 'না' বলেই মেনে নিচ্ছেন।

আমার সেই সমস্ত মানুষদের সাথে কোনো সমস্যা নেই, যাদের মানসিকতা সুস্থ,স্বাভাবিক,শিক্ষণীয়। আমার সমস্যা তাদের সাথে- যাদের আচার আচরণ, কাজ নোংরা করে ফেলছে এই সমাজটাকে। অন্ধকার করে ফেলছে চারিপাশ একটু একটু করে...

আমার সমস্যা নেই, আপনি চাকরিবাকরী না করে, চেষ্টাহীন ভাবে বাড়িতে বসে থাকায়। আমার সমস্যা আপনার ৫ বছরের সম্পর্কের অন্য প্রান্তে থাকা প্রেমিক একটা ভালো চাকরী জোটাতে পারলোনা বলে তাকে ছেড়ে দিয়ে 'পরিবারের চাপ' নামক কারণ গলায় ঝুলিয়ে কোনো বড়লোকের বাড়িতে চলে যাওয়ায়।

আমার সমস্যা নেই আপনার বুকের বোতাম খুলে লোম দেখানো পৌরুষ্যত্বে। আমার সমস্যা আপনার 'মেয়েদের ধর্ষণের জন্য দায়ী তাদের 'ছোট ছোট জামা কাপড়' কে দায়ী করায়।

( I Don't Care" is a song by English singer- songwriter Ed Sheeran and Canadian singer Justin Bieber........এর ভাবার্থে আমার চিন্তা)
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×