somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

লতা মুংগেস্কর আর রুণা লায়লা

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লতা মুংগেস্কর আর রুণা লায়লা

রুনা লায়লা ১৯৫২ সালে আজকের তারিখে জন্মগ্রহণ করেন-সিলেটে৷বাবা মোহাম্মদ এমদাদ আলী, মা অনিতা সেন,যাঁর বাড়ি ছিল কলকাতায়৷মা বিদ্যাসাগর স্ট্রিটের গায়িকা ছিলেন। মাত্র আড়াই বছর বয়সে বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে চলে গিয়েছিলেন। সেই সূত্রেই রুনার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে।মামা সুবীর সেন৷ বালিকা বয়স থেকেই রুনা ছিলেন গানের পাখি!


বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবী, সিন্ধি, পশতু, বেলুচি, আরবি, পারসিয়ান, মালয়, নেপালি, জাপানী, ইতালীয়, স্প্যানিশ, ফরাসী ও ইংরেজিসহ ১৭টি ভাষায় অগণিত গান গেয়েছেন-গাইছেন!যার কয়েকটি "বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না...
আল্লাহ মেঘ দে ....
ইস্টিশনে রেলগাড়িটা....
সাধের লাউ....
খাঁচার ভিতর অচিন পাখি” ......এসবের পাশে "প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে"র মতন অসংখ্য দেশাত্মবোধক সঙ্গীত আচ্ছন্ন করে রেখেছে সুরবিলাসী-গান মুগ্ধ শ্রোতাদের"!অনেকের মতে তিনি"দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী।"
কল্যাণজি-আনন্দজির সুরে হিন্দি ছবি 'এক সে বারকার এক'- এর টাইটেল সং প্লেব্যাক ছিল তার প্রথম হিন্দি গান। অন্যান্য বিখ্যাত হিন্দি গানের মধ্যে আছে "দে দে পেয়ার দে",
"আও সুনলো",
"মেরা বাবু ছেল ছাবিলা" ইত্যাদি।রুনা প্রতিদিন ১০টি করে তিনদিনে নিসার বাজমির মোট ৩০টি গান রেকর্ড করেছিলেন-যা পৃথিবীর একদিনে রেকর্ডে ইতিহাস৷ গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে।


আর একজন শ্রেষ্ঠ সঙ্গীত সাধিকা লতা মঙ্গেশকর! রুনা লায়লা আর তিনি বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন৷ মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন রুনা৷ ভারতে এসেছেন শুনেই তাঁকে নিজের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন লতা মঙ্গেশকর। মুম্বইয়ে লতার বাড়ি ‘প্রভুকুঞ্জ’-এ গিয়েছিলেন রুনা লায়লা।সে দিন ‘প্রভুকুঞ্জ’-এ উপস্থিত ছিলেন লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর এবং ভাইপো বৈজনাথ মঙ্গেশকর। আড্ডা শেষে টুইটারে আড্ডার ছবি দিয়ে লতা লিখেছিলেন- “রুনা লায়লা আমাদের বাড়িতে এসেছিলেন। বহু দিন পর দেখা হল তাঁর সঙ্গে। অনেক কথা হল। খুব ভাল লাগলো।”
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রুনা লায়লাও নিজের ভাললাগার কথা জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, “জীবন্ত কিংবদন্তি লতাজি ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ হলো। তিনি আমার মেয়ে তানির কথাও জানতে চেয়েছেন। একসঙ্গে রাতের খাবার খেয়েছি। এই সন্ধ্যাটা সত্যিই ভোলার নয়।”


রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরএভার অ্যালবামের জন্য শুভকামনা জানিয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। এক অডিওবার্তায় তিনি পরিষ্কার বাংলায় বলেন—
‘নমস্কার রুনা। কেমন আছ তুমি। ভালো?’
এরপর হিন্দিতে বলেন, ‘রুনা, আমি তোমার গান শুনেছি, খুব ভালো লেগেছে। খুব ভালো গেয়েছ তুমি। ভালো তো গাওই তুমি। তবে এবার তুমি মিউজিক ডিরেক্টরও হয়ে গেলে।....
তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি অনেক বড় মিউজিক ডিরেক্টর হও। আমি সব বাংলাদেশি মানুষের প্রণাম জানাই এবং রুনা, তোমাকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার।’
একটা ইংরাজি দৈনিকে রুনার সাক্ষাৎকার..
The diva recently met 'Bharat Ratna' Lata Mangeshkar at the latter's residence in Mumbai.
"I met Lataji on October 3. “I met Lataji for the first time in 1974 -- at my concert in Bombay (now Mumbai). That was my first show in India. Lataji was the chief guest at the concert, organised by ICCR. In 1975, I did playback for a film, 'Ek Se Badhkar Ek' (music direction by Kalyanji Anandji); Lataji attended the mahurat (launch) of that,” recalled Laila.

রবীন্দ্রনাথকে যেমন নজরুলের শত্রু,"বাংলাদেশের বিরোধী" হিসাবে তুলে ধরা হয়েছিল-তা অনেকটা সফল৷অনুরূপ লতাকে রুনা লায়লার প্রতিদ্বন্দ্বী তৈরি করে তাঁকে রুনা বিরোধী বানানোর অপচেষ্টা আছে৷নজরুল তাঁর রচনায় রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করেননি৷রুনা লায়লার সাথে লতা মুঙ্গেস্করের সম্পর্ক ভালোবাসার-সন্মান -শ্রদ্ধার!


এমন সম্পর্ক অটুট থাকুক সাধারণ আমাদের মধ্যেও৷
দু'জনেই অনেক দিন সুস্থ থেকে আমাদের আরো গান উপহার দিন-ভালোবেসে গান-ভালো লাগার গান!

তথ্যও ছবিঃ ইন্টারনেট
উইকিপিডিয়া
দ্য ডেইলি স্টার৷
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×