somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মুনজির- মুস্তফা.........

০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুনজির- মুস্তফা.........


বাবার কোলে নিচ্ছেন শিশুকে। অনাবিল হাসি একরত্তির মুখে। আর বাবার চোখে মুখে পরিতৃপ্তির ছাপ। মেহমেত আসলানের তোলা এই ছবি সিয়েনা ইন্টারন্যাশানালে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে। ছবিটি সিরিয়ার সীমান্তে তুরস্কের হাতায় প্রদেশের রেহানলি জেলায় তোলা হয়েছিল।
পোস্টের এই ছবিটা অনেক দিন যাবত সোস্যাল মিডিয়ায় ব্যপক ভাবে প্রচারিত হচ্ছে, কিন্তু আমরা অনেকেই ছবিটির পূর্বাপর জানিনা।
ছবির শিশুটির নাম মুস্তাফা। জন্ম থেকেই তার হাত-পা নেই। বিরল রোগে আক্রান্ত এই একরত্তির শিশুটি। ওর বাবার নাম মুনজির। সিরিয়ায় ইদলিবের একটি বাজারের মধ্যে দিয়ে হাঁটার সময় বোমা বিস্ফোরণে ডান পা হারান মুনজির। তার পর থেকে তাঁর নিত্যসঙ্গী ক্র্যাচ।

উত্তর-পশ্চিম সিরিয়ার একটি জনপদ। যখন বিস্ফোরণটা হয়, মুনজির বাজারে গিয়েছিল। ডান পা উড়ে যায় ওর।
স্ত্রী জেয়নেব প্রেগনেন্ট তখন। বিষাক্ত নার্ভ গ্যাস ছেয়ে যায় তার রক্তস্রোতে। বেঁচে থাকার জন্যই সে নিতে বাধ্য হয় ওষুধ।
তারপর একদিন মুস্তাফা জন্মায়। দেখা যায় সে টেট্রা- আমেলিয়ার শিকার। গর্ভস্থ ভ্রূণ এ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর আলোতো দেখেছে, কিন্তু হাত-পা নেই তার। হিংসার ক্ষত অনেক গভীর, সুদূরপ্রসারী। সুস্থ ভালোবাসাকে সামান্য ওষুধের সাঁকো দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায় না কিছুতেই।

বাবা- মা- সন্তান পালিয়ে আসে রেহানলিতে। হাতায় প্রদেশ, তুর্কি সীমান্ত। সেখানেই তাদের জীবনের সঙ্গে জীবন জড়িয়ে যায় মেহমত আসলানের। মেহমত ছবি তোলে। এর বেশি পারে না সে।

একদিন মুনজির আর মুস্তাফার জীবন, এক সামান্য মুহূর্ত ধরা পড়ে তার লেন্সে। আপাতত পৃথিবী চেনে ওদের। মেহমতের ছবিটি এ বছরের সেরা ছবি নির্বাচিত হয়েছে যে!

এভাবেই বেঁচে আছে মানুষ।
যন্ত্রণায়, সুখে।
যুদ্ধে, সন্তানে।
বর্তমানের অসহায়তায়, ভবিষ্যতের আশাবাদে।
জীবন আসলে মুস্তাফা- মুনজির- জেয়নেপ- মেহমতের।
সমস্ত বিস্ফোরণ, রক্ত, কাঁটাতার আর রাত পেরিয়ে সে আমাদের সুসকাল হোক।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×