somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

গাধার গাধামির গল্প.............

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাধার গাধামির গল্প.............

কোনো এক গ্রামে বিচিত্র প্রাণীর মাঝে গাধারাও ছিল। এদের মধ্যে একটা গাধা ছিল ভীষণ দুষ্ট। সবার পিছনে লাগতো। প্রতিবেশিদের বাগ বাগিচায় ক্ষেত খামারে মুখ দিতো। ফসল নষ্ট করতো দেদারসে। এভাবে ফসল নষ্ট করারফলে গ্রামের বাসিন্দারা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। অবশেষে একদিন তারা ঐ গাধার অত্যাচারের কথা মালিককে জানিয়ে সতর্ক করে দিলো। বলল: 'তোমার গাধাকে যদি না সামলাও তাহলে এমন কাণ্ড ঘটনো হবে যে সারাজীবন পস্তাতে হবে। মানুষ সেই কাণ্ড নিয়ে গল্প লিখবে, মুখে মুখে প্রবাদের মতো বলে বেড়াবে।'

গাধার মালিক ভড়কে গিয়ে বলল: ঠিকাছে, সামলাব। কিন্তু পারলো না। গাধা গ্রামের এক প্রতিবেশির গম ক্ষেত তছনছ করে দিলো। প্রতিবেশিদের কয়েকজন এসে গাধাটাকে ধরে ফেললো এবং রেগেমেগে গাধার শাস্তি হিসেবেলেজ কেটে দিয়ে বলল: 'তোর লেজ কাটলাম কেন জানিস? যাতে আর কারো বাগানে বা ক্ষেত খামারে না যাস।

কী আর করা। অগত্যা লেজহীন গাধাকে নিয়ে মালিক নিয়ে খোঁয়াড়ে ঢুকালো। খোঁয়াড়ের অন্যান্য পশুরা গাধার লেজ নেই দেখে বিষয়টা নিয়ে কথাবার্তায় মেতে উঠলো এবং ব্যাপক হাঁসাহাসি করলো। তবে একটা গাধা ছিল একটু চালাক। সে লেজকাটা গাধার জন্যে সহমর্মিতা দেখাল, হাঁসল না। বলল: 'যা হবার হয়ে গেছে।.....ভবিষ্যতে সতর্ক থাকিস। লেজহীন গাধা বলল: "গাধা আবার লেজহীন হয় নাকি!"

চালাক গাধা বলল: তোর তো এখন লেজ নাই, কী করবি?

দুষ্ট গাধা বলল: "কী আর করবো, আর্টিফিশিয়াল লেজ লাগাবো। এভাবে তো চলে না, সবাই আমাকে চিনে ফেলবে...."।

চালাক গাধা বলল: তা কি হয়? তুই নিজে একেবারে হাতে ধরে এই বিপদ ডেকে এনেছিস..

দুষ্টু গাধা তার কান দুটো সশব্দে ঝাড়া দিয়ে বলল: "হ্যাঁ, হয়। আমি যাবো, যেখানে আমার লেজ কাটা গেছে, সেখানে। কাটা লেজ খুঁজে নিয়ে আসব।"
খোঁয়াড়ের ভেতরের অন্যান্য গাধা হেঁসে উঠল।

চালাক গাধাটি বলল: 'এসব ছাড়! আবারো বিপদে পড়তে চাস? শুনছ নাই, খারাপ অবস্থাকে আরো খারাপ হতে দেয়া ঠিক না?'

লেজহীন গাধা বলল: একাজ করলে ‘খারাপ’ ভালো হয়ে যাবে, দেখে নিও.....

এই চিন্তা করে গাধা পরদিনঠিকই আবারো গেল সেই ক্ষেতে যেখানে তার লেজ কাটা হয়েছিল। লেজ খুঁজতে শুরু করলো। অন্যদিকে খেয়াল করার মতো অবস্থাই ছিল না তার। হঠাৎ সমস্বরে চীৎকার শুনতে পেল সে: এই কে কোথায়! সবাই এসো! দুষ্টু গাধাটা আবারো এসেছে, চলো সবাই, ধরবো তাকে ইত্যাদি… চোখের পলকে সবাই এসে গাধাকে ঘিরে ধরে ফেলল।

একজন বলল: মার, ভালো করে মার..যাতে আর গাধামি না করে।

আরেকজন বলল: না, মেরে লাভ নেই, চলো মালিকের কাছে পৌঁছে দেই।

অপরজন বলল: না, তাতে কোনো কাজ হবে না। এই গাধার যদি শিক্ষা হতো তাহলে এতোদিনে হয়ে যেত.. তারচেয়ে বরং চল, সেদিন তো ওর লেজ কেটেছি, আজ তার কা ন দুটো কেটে দিই….।

গাধা আপসোস করলো - কী বোকামিটাই না করেছে সে.....কিন্তু এখন আর অনুতপ্ত হয়ে কী লাভ! গ্রামের লোকজন তার দুটো কানই কেটে দিলো।

দুষ্টু গাধা ধীরে ধীরে নিজের খোঁয়াড়ে গিয়ে পৌঁছল। মালিক তাকে দেখেই বলল: দেখছিস…কী বিপদটাই না ডেকে এনেছিস হাতে ধরে..? তুই আবারো গেছিস দুষ্টামি করতে! তুই এখন অন্যান্য গাধাকে কী বলবি?

লেজ-কানকাটা গাধা খোঁয়াড়ে ঢুকতেই অন্য পশুরা তাকে দেখে হাঁসতে হাঁসতে ক্লান্ত হয়ে পড়লো। চালাক গাধাটা এতোক্ষণ চুপচাপ ছিলো। একজন তাকে বলল: তুমি চুপ করে আছো কেন? হাঁসছো না কেন?

এবার সে বলল: "কেন হাঁসবো! আমাদের সবার উচিত কান্নাকাটি করা। পুনরায় এ কাজ করে আর চাইনা নিজেদের আরো বেশি বদনামী হোক। সবাই আমাদের কথামুখে মুখে বলে বেড়াক, দুর্নামের গল্প লিখুক!"
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১০
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×