somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
-------------------

আমাদের অনেকের মনেই এই প্রশ্ন আসে, সময় কী? একটা কঠিন প্রশ্ন। যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ কী অনায়াসে আমরা বলে ফেলি - একটা দিন চলে গেলো বা একটা বছর চলে গেলো জীবন থেকে। ২০২১ চলে গেলো, ২০২২ একটা নতুন বছর। এটা ও একদিন চলে যাবে।

সবাই না জানলে ও আমরা অনেকে জানি "সময়" হল কোনো একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ (ভিউপয়েন্ট) থেকে, আমাদের সবার পারিপার্শ্বিক পরিবেশে অবিরাম এবং ধারাবাহিক যে পরিবর্তন ঘটে, তার একটা পরিমাপ মাত্র। আরো পরিষ্কার করবো।

সময় কি বাস্তব? না কি একটা ধারণা মাত্র? এটা আরো কঠিন প্রশ্ন। বিস্তারিত আলাপে না যাই। একটা উদাহরণ মনে হয় বেশ পরিষ্কার করে দেবে। একই গতিতে চলা দুইজন ব্যক্তি প্রত্যেকে তাদের অতিক্রান্ত দূরত্ব এবং অতিক্রান্ত সময়ের পরিমাপ এক বলে মানবেন, কারণ তা এক। এখন যদি একজন ব্যক্তি তার গতি বাড়িয়ে বা কমিয়ে দেন, তখন তিনি অন্য ব্যক্তির পরিমাপ করা সময় এবং দূরত্বের সাথে তার নিজের সময় ও দূরত্বের মাঝে ফারাক দেখতে পাবেন।

এর মানে হল, সময় মোটেও একটি সর্বজনীন একক নয়। এটি একটি আপেক্ষিক পরিমাপ যা বস্তুর দ্রুত বা ধীর গতিতে চলার সাথে সাথে পরিবর্তিত হয়, মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয়।

উপরের এই কথাগুলো বললাম এই জন্য যে, একটা বছর চলে গেলে আমরা হিসাব-নিকাশ নিয়ে বসি। কী পেলাম আর কী হারালাম। অনেকের মনোজগৎ এমন ভাবে তৈরি যে প্রাপ্তির আনন্দের চাইতে হারানোর কষ্ট আমাদের বেশি পীড়া দেয়। আমরা আনন্দ করতে ভুলে যাই। অথচ হওয়ার কথা ছিলো উল্টো।

আমরা প্রায় সবাই বিশ্বাস করি কমবেশি যে, গত বছর আমাদের ভালো কাটেনি কিংবা আশানুরূপ ভালো কাটেনি বা আরো ভালো কাটতে পারতো। হয়তো হ্যাঁ, হয়তো না। আর আমাদের মন খারাপ হয়। মন খারাপ করবেন না, কী পেলেন না বা কী হারালেন, তা ভেবে। কিছু ঘটনা আপনার আশেপাশে ঘটেছে যাতে আপনার হয়তো কিছুই করার ছিলো না। আর করার থাকলে ও আপনার জানা ছিলো না (অনেকক্ষেত্রেই হয়তো) তা বা গুরুত্ব দেননি। সমস্যা নেই। জীবন রকেট সাইন্স না। অংকের সূত্র মেনে জীবন চলে না। জীবনের নিজস্ব, আলাদা সূত্র আছে আর তা নিজে নিজেই পাল্টে যায়।

যা হয়নি, যা হারিয়েছেন, যা পাননি, তা নিয়ে না ভেবে আজ নিজের সাথে বসে একটা কাজের লিস্ট (wish list) করে নিন আগামীতে কী কী করতে চান আর কী কী করতে চান না। ব্যাস এইটুকুই যথেষ্ট। তারপর কাজে নেমে যান। যদি আস্তেধীরে করার কথা না হয় বিশেষ কোনো কাজ, তাহলে সব কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন, যে কাজ শেষ করেছেন তা সেলিব্রেট করুন। কারণ আপনি যা পেরেছেন, অনেকে তা পারেননি। আপনি তার সময়কে পিছে ফেলে এগিয়ে গেলেন, চাট্টিখানি কথা না। আপনার Wish list এর কিছু ২০২২ সালে শেষ হবে, কিছু তার পরের বছর, কিছু তারও পরে। কিছু শেষ হবেই না। সমস্যা নেই তাতে।

বিখ্যাত আইরিশ চিত্রকর Maria Robinson বলেছেন, "Nobody can go back and start a new beginning, but anyone can start today and make a new ending".

২০২২ সালে আপনার অনেক চাওয়া পাওয়াতে পরিণত হোক, আপনি ও আপনার আপনজনেরা সুস্থ থাকুন, এই কামনা করছি আপনাদের "জীবনের পাঠশালা" গ্রুপের পক্ষ থেকে।

নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।

(ফেসবুক থেকে কপি পেস্ট)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×