somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

Lizzie Beautiful.....

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"Lizzie Beautiful”..... “Be Beautiful, Be You”

এলিজাবেথ অ্যান ভেলাস্কেজ /লিজি ভেলাস্কেজ জন্মেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে ১৩ মার্চ, ১৯৮৯ সনে। তিনি 'মারফানয়েড প্রজেড্রয়েড লিপোডিস্ট্রোফি সিনড্রোম' নামে অত্যন্ত বিরল একটি জন্মগত রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা অন্যান্য লক্ষণগুলির মধ্যে অন্যতম শরীরের মেদ জমতে এবং ওজন বাড়ানো থেকে বাধা দেয়। যার জন্য তাকে দেখতে রীতিমত ভয়ংকর, কুৎসিত তার উপর একটি চোখ অন্ধ। ফলে শৈশব কিশোর বয়সে তাকে সাইবার বুলিংয়ের মুখোমুখি হয়েছিলেন।

আধুনিক সভ্যতা স্বীকৃতি দিয়েছিল তিনি বিশ্বের সবচেয়ে কুৎসিৎ মেয়ে! নিকট আত্মীয়, প্রতিবেশী অনেকেই বলতো আত্মহত্যা করতে, সবার থেকে লুকিয়ে থাকতে, মুখ ঢেকে রাখতে.... কিন্তু সেইসব কিছু কানে না নিয়ে তখনই নিজের জীবনের চারটি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি।
(১) একজন সুবক্তা হওয়া।
(২) নিজের লেখা বই প্রকাশ করা।
(৩) স্নাতক ডিগ্রী অর্জন করা।
(৪) নিজের কেরিয়ার ও পরিবার তৈরি করা।

কীভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয়, বাধা, বিঘ্ন পেরিয়ে কীভাবে জীবনকে গ্রহণ করতে হয়, প্রতিকুল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয়, ভালোবাসতে হয়, এই সাত বছর ধরে সেই বিষয়ের ওপরই ২০০-এর বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি। এখনো বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা দিয়ে চলেছেন লিজি। বর্তমানে লিজি একজন আমেরিকান প্রেরণাদায়ী স্পিকার, কর্মী, লেখক এবং ইউটিউবার।
২০১০ এ লিজি লিখেন তার আত্মজীবনীমুলক বই “Lizzie Beautiful” ২০১২ সালে দ্বিতীয় বই “Be Beautiful, Be You” যা ব্যাপক সাড়া পায় বিশ্বে। বইটির শুরুতে লিজি বলেন, "এপিয়ারেন্স নয়, মানুষকে মূল্যায়ন করতে হবে অর্জিত গুন দিয়ে।"
এই বছরই প্রকাশিত হতে চলেছে তার তৃতীয় বই। টুইটারে লিজির এক বন্ধু বলেছেন "This young woman is a very good example of what it means to be truly beautiful"
আসলে লিজি কুৎসিত নয়, কুৎসিত হল লিজিকে দেখার আমাদের চোখ!

অথচ সুস্থ, স্বাভাবিক মানুষ হয়েও আমরা শুধুমাত্র গায়ের রং এর জন্য হতাশ হয়ে পড়ি। গায়ে মুখের রং ফর্সা করার Fair & lovely, LUX এর বিজ্ঞাপন দেখে হীনমন্যতায় ভুগি! নিজের গায়ের রং বদলাতে নানান রকম ভেষজ, মশলা, শাকসব্জী, তেল নুন মরিচ হলুদ, পেঁয়াজ রশুন, আদা শসা এহেন জিনিস নাই যা আমরা মুখে লাগিয়ে ভূতের মতো বসে থাকি। রঙ্গিন কর্পোরেট বিশ্বে নিজকে অসহায় ভাবি। মনে করি মানুষের চেহারাই সব!

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×