somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

অপ্রিয় কথন....

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপ্রিয় কথন....

আমি কবি সাহিত্যিক লেখক নই।
তবুও লিখি মন যা বলে.... কেউ পড়ে, কেউ পড়ে না, আর এটাই স্বাভাবিক। বড় বড় সাহিত্যিক কবিদের লেখাই যেখানে পড়তে চাননা আজকাল অনেক পাঠকই। সেখানে আমার লেখা আমার মতো কমজান্তা দুই চারজন পড়েছে সেটাই আমার জন্য বিরাট কিছু!
তবে গত এক যুগে ব্লগে, ফেসবুকে অনেক ভালো কবি লেখকদের সান্নিধ্যে আসার সুযোগ আমার হয়েছে।
আমি পড়ি গোগ্রাসে! ছোট থেকেই বইপোকা আমি, সব পড়তে চাই।

আসল কথা হল- যিনি লেখেন মনের কথা ডায়েরি বা খাত্‌ পিসি, ল্যাপটপ বা ফোনের স্ক্রিনে, তিনি সৃষ্টি করেন নিজের মতো করে। তা হোক অখ্যাত কবিতা বা বিখ্যাতদের পড়ার মতো অযোগ্য লেখা। সেটাও কিন্তু লেখকের কাছে অমূল্য সৃষ্টি।

সোস্যাল মিডিয়ায় পোস্ট করা মানেই তা কাউকে জোর করে পড়তে বলা নয়। অবশ্যই, ছন্দে ভুল, বানান ভুল, তথ্য ভুল, অশ্লীল শব্দের প্রয়োগ (এটাও আপেক্ষিক আর স্থান কাল পাত্র হিসেবে অন্য অর্থ হতেই পারে), এসব নিয়ে সমালোচনায় যিনি লিখছেন তাঁকে আরোও ভালো লিখতে সাহায্য করে- শুধু সঠিক সমালোচনা।
কিন্তু, সরল সহজ গঠনমূলক সমালোচনা না করে অনেকেই নিজেকে বিরাট কিছু ভেবে পণ্ডিতি ফলান।
যেমন- "এখানে আরোও কথার প্রয়োজন আছে!
বা,........ এখানে বেশ কিছু বাক্য শব্দ অপ্রয়োজনীয়। বানান ঠিকমতো লিখতে না পারলে লিখবেন না" -ইত্যাদি।
এধরণের সমালোচনা, মন্তব্য- যিনি লিখেছেন তাঁর সৃষ্টিস্বত্বাকে আঘাত করে।

পড়লে পড়ুন, ভুল ধরুন এবং শুধরে দিন অবশ্যই, কিন্তু লেখায় বাঁধ দেবেন না। সৃষ্টি সৃজন খরস্রোতা,
তার নিজস্ব যন্ত্রণা আছে, ভাষা আছে, যাপন আছে, মুক্তি আছে, মুক্ত ডানা তো আছেই।


যাঁর যেমন মন, যেমন শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা তেমনই তাঁর সৃষ্টির ধরণ এবং প্রকাশ। একজনের সাথে অন্য জনের মিলেই যদি গেল সব, তাহলে আর বৈচিত্র্য কোথায়! সবাই যদি ভালো লিখেন তাহলে ভালো মন্দের পার্থক্য করবেন কিভাবে?

মনে রাখবেন, ফেসবুক ব্লগে যারা লেখালেখি করেন তারা আপনার পাঠশালার অবৈতনিক ছাত্র নয়, আর আপনিও হেড মাস্টার নন।
অতএব, সমালোচনা স্বাস্থ্যকর হোক!
বাঁধন- বেড়া, সীমানা টানাটা থাকুক যিনি সৃষ্টি করছেন তাঁরই কলমে কালিতে, তাঁরই তুলি ক্যানভাসে...... এটা আমার মত।

অনেকের হয়ে বললাম কথাটা.....
বহু স্বঘোষিত পণ্ডিত সোস্যাল মিডিয়া থেকে হারিয়ে গিয়েছে শুধু হামবড়া ভাবের জন্যই। এখন তারা অন্যের শ্যাডো হয়ে চোরের মতো সোস্যাল মিডীয়ায় 'ঘাটের মরা' হয়ে নিজের অস্বিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হচ্ছে- যার অনেক প্রমাণ নিকট অতীতে আমরা দেখেছি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫১
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×