somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একালের গনি মিয়া এবং শ্রাদ্ধ নামের কুসংস্কার......

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একালের গনি মিয়া এবং শ্রাদ্ধ নামের কুসংস্কার......


"গনি মিয়া একজন কৃষক।
নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে। তাহাতে ধান হয়, পাট হয়। সে তাহার অর্ধেক ভাগ পায়। ছেলের বিবাহে সে অনেক ধুমধাম করিল। ইহাতে অনেক টাকা কর্জ হইল। সে কর্জ আর শোধ হইলোনা। এখন তাহার দু:খের সীমা নাই"- ছেলে বেলায় এই গল্প আমরা অনেকেই পড়েছি।

হিন্দু ধর্মালম্বীদের বাবা মারা গেলে শ্রাদ্ধ পালন করতে হয়, তেমনই মুসলমানদের মধ্যে পালন করা হয় জেয়াফৎ(জেয়াফৎ বাধ্যতামূলক নয়)। শ্রাদ্ধ এবং জেয়াফৎ অন্তঃমিল হচ্ছে মৃত ব্যক্তির সন্তানদের চৌদ্দপুরুষ ছাড়াও চেনাজানা অসংখ্য লোকদের দাওয়াত করে ভুরিভোজ করানো! এই শ্রাদ্ধ কিম্বা জেয়াফৎ খাওয়ানো অনেকের জন্যই গোদের উপর বিষফোড়ার চাইতেও বেশী কষ্টদায়ক।
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের বর্ণাশ্রম অনুযায়ী মৃত্যুর কতদিন পর শ্রাদ্ধের কাজ কর্ম, আত্মাকে পিণ্ডিদান ইত্যাদি হবে, তা ঠিক করা আছে। মৃতের শ্রাদ্ধের কাজ যে করবে (ছেলে থাকলে অবশ্যই ছেলে) তাকে আরও অনেক নিয়ম-কানুন মানতে হয়। অশৌচ চলাকালীন সেলাইহীন এককাপড়ে থাকতে হয়। নিজে হাতে মাটির মালসায় ভাতে-ভাত রান্না করে খেতে হয়, যাকে বলা হয় হবিষ্যান্ন। জুতাে পরা চলবে না। রােদ-বৃষ্টি যাই হােক ছাতা নেওয়া চলবে না। চুল-দাড়ি-গোঁফ ছাঁটা চলবে না। গায়ে মাথায় তেল-দেওয়া বা সাবান দেওয়া অবশ্যই চলবে না। যৌনসঙ্গম নিষিদ্ধ। তারপর তাে রয়েছে আত্মার শ্রাদ্ধ-শান্তির নাম করে পুরােহিতকে মৃতব্যক্তির প্রিয় জিনিসপত্র দান, ব্রাহ্মণ ও আত্মীয়-বন্ধুদের ভূরিভােজে আপ্যায়ন ইত্যাদি।

শ্রাদ্ধের কাজ যিনি করবেন তিনি তেল, সাবানহীন রুক্ষ চুল ও এক মুখ অপরিচ্ছন্ন গোঁফ-দাড়ি নিয়ে, খালি গায়ে একটা নােংরা কাপড় পরে, খালি পায়ে এবং নিজের রান্না নিজে করে খাবে। আত্মার শান্তির নামে এই যে কুসংস্কার ও অর্থহীন খরচ যুগযুগ ধরে চলে আসছে আজও আমাদের সমাজ কিন্তু তার বাইরে বেরিয়ে আসতে পারছে না। পাছে লােকে কিছু বলে এই তাড়নায় এই কুসংস্কারের কাছে মাথা নােয়াচ্ছেন। যাঁরা এই সব কুসংস্কারের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়ান, তাঁদের বিরুদ্ধে একদল লােক-কুবাক্য প্রয়ােগ করতে পারেন বটে, কিন্তু, একই সঙ্গে আর একদল লােকের চোখে শ্রদ্ধার আসনও পাতা হয়ে যায়। কারণ, কথায় ও কাজে যাঁরা এক, তাদের শ্রদ্ধা জানাবার মতাে লােক আজও আছেন।

এবার আসি আসল প্রসঙ্গে।
আমাদের গ্রাম প্রতিবেশী একটা হিন্দু পরিবার শীল সম্প্রদায়। পেশা চুল কাটা। অত্যন্ত দরিদ্র। ৮/১০ জন সদস্য পরিবারে অভাব নিত্যকার। চুল কেটে যা উপার্জন তাতে ওদের সংসার চলেনা। চুল কাটার বাইরে অন্যের জমিতে চাষাবাদ, পশুপালন করে। নিজেদের বসতবাড়ি ছাড়া অল্পকিছু কৃষি জমির মালিক হলেও সারা বছর কষ্টেশিষ্টে দিনাতিপাত করে।
বছর দশ আগে এই পরিবারের বড়ো ছেলে সঞ্জয়কে আমি ঢাকায় এনে একটা নামীদামি সেলুনে কাজ পাইয়ে দিতে সহায়তা করেছিলাম। ওর আর এক ভাই সুবলকেও দুই বছর আগে একটা প্রাইভেট অফিসের অফিস সহকারী হিসেবে লাগিয়ে দিয়েছি। দুই ভাই কষ্ট করে ঢাকায় থেকেখেয়ে বাকী টাকা বাড়িতে মা-বাবা, ভাই-বোনদের জন্য পাঠিয়ে দেয়। পরিবার প্রাণ অত্যন্ত দ্বায়িত্ববান ছেলে। আমি ওদের খুব স্নেহ করি এবং ওরা আমাদের পরিবারের সদস্যের মতো।

কিছুদিন আগে সঞ্জয়রে বাবা মারা গেছে। সঞ্জয়-সুবোধ ওদের ধর্মীয় বিধিবিধান পালনে সচেতন হলেও আর্থিক কারণে কুলিয়ে উঠতে পারছেনা। কিন্তু গ্রামের পুরোহিত/ব্রাহ্মণ্যরা সঞ্জয় পরিবারের উপর প্রেশার দিচ্ছে- বাবার শ্রাদ্ধ কার্য সম্পন্ন করতে। হিন্দু প্রধান এলাকায় আত্মীয় স্বজন ছাড়াও পাঁচ শতাধিক লোককে খাওয়াতে হবে.... শ্রাদ্ধকর্ম না করলে একঘরে হতে হবে!
অবশেষে "বাবার আত্মার শান্তির জন্য" সঞ্জয়-সুবোধ দুই ভাই বিভিন্ন জনের থেকে ধারকর্জ করে পঞ্চাশ হাজার টাকা যোগাড় করেছে। বসতবাড়ী ছাড়া কৃষি জমিটুকু এবং একটি গাভী গরু ২ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করে বাবার শ্রাদ্ধ কার্য সম্পন্ন করে এখন 'পূতপবিত্র হয়েছে'!

ছেলে বেলায় তৃতীয় শ্রেণির বইতে গনি মিয়ার গল্প যত বারই পড়েছি ততবারই হেসেছি। কিন্তু জীবন যুদ্ধে আমরা শেষ পর্যন্ত গনি মিয়া হয়ে যাই!
গনি মিয়ার সাথে নিজেকেও মিলিয়ে ফেলি।
নিজেকেও গনি মিয়া'ই মনে হয়।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×