somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ঢাকায় প্রথম রিকশা.......

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকায় প্রথম রিকশাঃ


১৯১০ সালের দিকে কাঠের চাকা ও কাঠের কাঠামোতে নির্মিত হাতে টানা রিকশার প্রথম প্রচলন হয় জাপানে। এর ২০ বছরের মধ্যে চীন, হংকং, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতে কাঠের চাকার হাতে টানা রিকশা বিস্তৃতি লাভ করে। ১৯১৯ সালে বার্মা (মিয়ানমার) থেকে স্বল্পসংখ্যক রিকশা চট্টগ্রামে আনা হয়েছিল বলে শোনা যায়। তবে এ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।


কলকাতা শহরে হাতে টানা রিকশা চালু হয় ১৯৩০ সালে। ইউরোপীয় পাট ব্যবসায়ীরা ১৯৩৮ সালে নিজেদের ব্যবহারের জন্য অল্প কয়েকটি হাতে টানা রিকশা কলকাতা থেকে নারায়ণগঞ্জ নিয়ে আসেন। সে সময় রিকশা ছিল একটি দর্শনীয় বস্তু। গ্রাম-গ্রামান্তর থেকে শত শত লোক নারায়ণগঞ্জ আসত শুধু রিকশা দেখার জন্য। সে বছরই ঢাকার কয়েকজন ধনাঢ্য ব্যক্তি নারায়ণগঞ্জের রিকশা দেখে কাঠ মিস্ত্রিদের দিয়ে অনুরূপ রিকশা তৈরি করেন। তখন ঢাকায় যানবাহন বলতে ছিল ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, পালকি ও ডুলি। ঢাকায় বাণিজ্যিকভাবে কখন রিকশা চালু হয় এবং কাঠের চাকার বদলে কখন সাইকেল রিকশার প্রচলন হয়- এর সার্বিক তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বাংলাপিডিয়া বলছে, নারায়ণগঞ্জ এবং নেত্রকোনা শহরে বসবাসরত ইউরোপীয় পাট রপ্তানিকারকরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, ১৯৩৮ সালে প্রথম কলকাতা থেকে চেইন লাগানো রিকশা আমদানি করে। এরপর ঢাকার সূত্রাপুর এলাকার একজন বাঙালি জমিদার এবং ওয়ারীর এক গণ্যমান্য ব্যক্তি রিকশা কিনে ঢাকায় প্রচলন করেন বলে জানা যায়।
প্রথম রিকশার মালিক ছিলেন যদু গোপাল দত্ত। প্রথম রিকশা চালকের নাম নরেশ বলে উল্লেখ আছে।

এরপর যদু গোপাল দত্তের প্রতিবেশী শিশির মিত্র ৪টি রিকশা আমদানি করেন। সেই থেকেই অল্প অল্প করে রিকশা আমদানি শুরু হয়।
তবে পুরনো ঢাকার আদি বাসিন্দাদের মতে দেশে ১৯৩৮ সাল নাগাদ এদেশে বাসকরা ইউরোপীয় এবং পর্তুগীজরা ব্যক্তিগত ব্যবহারের জন্য দুই চাকার সাইকেল নিয়ে আসে। কিছু দিনের মধ্যেই ঢাকার ধনাঢ্য পরিবারের সন্তানদের মধ্যে সাইকেল ব্যবহারের প্রবণতা বেড়ে যায়। তখন নারিন্দার জনৈক ব্যবসায়ী ইংল্যান্ড থেকে রেলী ব্রাদার্সের দুই চাকার সাইকেল আমদানী শুরু করেন। স্থানীয় কছু মেকানিক/মিস্ত্রী দুই চাকার সাইকেলের চাকা খুলে তিন চাকার প্যাডেল চালিত রিকাশায় রুপান্তর করে। সেই সব তিন চাকার রিকশাগুলো ধনাঢ্য পরিবারের বাহন হিসেবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করে। আস্তে আস্তে তিন চাকার প্যাডেল চালিত রিকশা বানিজ্যিক ভাবে জনপ্রিয়তা অর্জন করে। ঢাকা সিটি করপোরেশনের অতীত রেকর্ড থেকে জানা যায়, ১৯৪১ সালে ঢাকা শহরে তালিকাভুক্ত রিকশার সংখ্যা ছিল মাত্র ৩৭ টি। ১৯৪৭ সালে দেশ বিভাগকালে পূর্ব পাকিস্তানের রাজধানীর মর্যাদা লাভের প্রাক্কালে ঢাকা শহরে রিকশার সংখ্যা ১৮১ তে উন্নীত হয়।

তথ্য সূত্রঃ ঢাকার ইতিহাস
লেখকঃ নাজির হোসেন।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×