somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কি হবে জিডিপি দিয়ে যদি আপনার পকেটে টাকা ন থাকে.......

১৭ ই মে, ২০২২ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি হবে জিডিপি দিয়ে যদি আপনার পকেটে টাকা ন থাকে.......

যিনি ভালো আছেন, তিনি দেখছেন যে দেশ খুব ভালো চলছে।
যিনি ভালো নেই, রোল মডেলে তার পেট ভরে না।
জিডিপি বাড়ছে, সরকারের ভাষ্য মতে বাড়ছে মাথাপিছু আয়।
"আফগানিস্তান- শ্রীলংকা-পাকিস্তানকে ছাড়িয়ে যাচ্ছি", "আমরা মালেশিয়া- সিংগাপুর-কানাডা হয়ে যাচ্ছি"- এই আনন্দে আমরা আটখানা!

অর্থশাস্ত্র পড়ার কারণে জিডিপি বিষয়টা আমি কিছুটা বুঝি।
যদি বড় একটি সেতু, তিনটা সেনানিবাস, কয়েকটা মেডিকেল কলেজ বানানো হয়, তাহলে জিডিপি বাড়ে। কিন্তু তাতে মানুষের হাতে টাকা আসে না। অনেকেই স্যোসাল মিডিয়ায় ট্রল করে লেখেন, এত টাকা মাথাপিছু আয়! কই, আমার হাতে তা নেই কেন! জিডিপি বিষয়টা না বোঝার কারণে এমনটা ভাবে মানুষ। আর মাথাপিছু আয়ের ব্যাপারটা তো পুরোপুরি শুভংকরের ফাঁকি। আপনার আয় ১০০ কোটি টাকা, আমার আয় এক হাজার টাকা। দুজনের আয় যোগ করে দুই দিয়ে ভাগ করলেই তা হয়ে যাবে মাথাপিছু আয়। সে ক্ষেত্রে ভিখারিও কোটিপতি।

পিকে হালদার, মাননীয় এমপি পাপলু, শুধাংশু শেখর ভদ্র, এস কে সুর, ওসি প্রদীপ কুমার, শাহেদ, সাবরিনা, এহতেশাম বাবর, এনু-রুপম, সম্রাট, পাপিয়াদের হাজার-হাজার কোটি টাকা হাতানোর রেসে জিডিপির হারের মিল খুঁজলেই বা কী? এই লীলাভূমে কিছু ভাগ্যবান মানুষের জীবন এমনই উচ্ছল-মত্ত প্রবাহে ধাবমান। তাদের ধন-জন-মান, সুখ- সম্ভোগ-আস্ফালন কেবল বাড়ে। বাড়তেই থাকে। এর বিপরীতে অকথ্য কষ্টে থাকা বেশুমার মানুষকে মিলিয়ে বা তুলনা করে জিডিপির হিসাব মেলে না।

চুরি, লুটপাট, হরিলুট যতই হোক- কৃষক, গার্মেন্ট শ্রমিক আর বিদেশে কর্মরত শ্রমিকরা কাজ করবেই। সাধারণ মানুষ বিভিন্ন পথে নিজের কর্মসংস্থান করবে। করছেও। পথটি বৈধ-অবৈধ যেটাই হোক। মুটে, মজুর, চায়ের দোকানি, সাইকেল-রিকশা-হোন্ডা-গাড়ির মেকানিক, রিকশাওয়ালা, সেলস-কর্মীদের অলস বলার সুযোগ নেই। তাদের কল্যাণে জিডিপি বাড়বেই, তা সংখ্যাগরিষ্ট মানুষের আয়-উৎপাদন কমলেও। দারিদ্র বাড়লেও। ভোগ্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে থাকলেও।

মাথাপিছু জিডিপি দিয়ে মানুষের অর্থনৈতিক ক্ষমতা বা ক্রয়ক্ষমতা বিবেচনা করা হলে একজন কোটিপতি ভোক্তা, বিনিয়োগকারীর কারণে সাধারণ মানুষ সহজেই হিসেবের বাইরে চলে যান। অর্থাৎ, এই গড়ের তুলনা দিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, তাদের অর্থনৈতিক সক্ষমতা কিংবা বিনিয়োগের ক্ষমতার চিত্র পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। পঞ্চাশ ও ষাটের দশকে জিডিপি ও মাথাপিছু আয় বৃদ্ধিকেই উন্নয়ন মনে করা হতো। উন্নয়নের এই ধারণা সত্তরের দশকেই বাতিল করেছেন অর্থনীতিবিদরা। কারণ, প্রবৃদ্ধি যত বাড়ে, আয়বৈষম্য বাড়ে তার চেয়ে বেশি। জিডিপি প্রবৃদ্ধির নিয়ে বিতর্ক যাই থাক, সাধারণ মানুষের কাছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্ণায়ক হলো তাদের দৈনন্দিনের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য।


(কিছু তথ্য উপাত্য পত্রিকা পড়ে জানা)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২১
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×