somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জীবন যাদের নিত্য হাহাকার....

২৭ শে মে, ২০২২ ভোর ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন যাদের নিত্য হাহাকার....

"অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল। পারেনি। কত শত যুগ পেরিয়ে এসেও অমল কান্তিদের আশা পূর্ণ হয় না এখানে। এ শহরে 'দুঃখ' খেলা করে এদিক সেদিক।"

সন্ধ্যার পর হাটতে হাটতে পান্থপথ সিগনাল পেরিয়ে কিছু দূরে এগুতেই- "স্যার, কয়েকটা পেন্সিল কলম নেবেন? বাড়িতে ছোট বাচ্চাদের লাগবে"- থমকে দাঁড়ালাম।

এক হাতে কয়েক প্যাকেট পেন্সিল কলম। কাঁধে ব্যাগ ঝোলানো ঘামে ভেজা মানুষটার চোখ যেন কথা বলছে। পাকা চুলে, গায়ের ঘামে, পরনের পাঞ্জাবীটাতে রাস্তার ল্যাম্প পোস্টের আলো পরে বড় করুণ লাগছে সে মুখ। এক ব্যাথা জাগানিয়া আর্তি রয়েছে সে ডাকে। সন্ধ্যার রঙ যেন দ্রুত কালো হয়ে আসে সে দৃষ্টিতে।

১০/২০ টাকা দামের পেন্সিল কলম রয়েছে তার কাছে। আমার দরকার নাই, তবুও নিলাম দুটো প্যাকেট। জানতে চাইলাম কোথা থেকে এসেছেন?

শুরু করলেন বলা। এক কুর্নিশ যোগ্য জীবন সংগ্রামের কাহিনী। একেতো রোগাপটকা তার উপর একটা হাত, একটা পা পংগু। নাম মোঃ বিল্লাল হোসেন। বাড়ি গাইবান্ধা। থাকেন রাজাবাজার আমতলা বস্তিতে। সকাল সাতটায় বের হন বাড়ি থেকে। ফিরতে রাত এগারোটা। ঢাকা শহরের বাসে কিম্বা রাস্তায় লেখ্য সামগ্রী ফেরি করে বিক্রি করে। এভাবেই চলে। বাড়িতে মা, দুই মেয়ে, বৌ রয়েছেন। দিনে ৩/৪ শত টাকার মত লাভ থাকে। সংসার চালাতে কষ্ট হয়, চলাচলে অসুবিধা হয়, তবে এখন মানিয়ে নিয়েছেন। সেই তিন বছর বয়সে বাম হাত আর একটা পা অকেজো হয়ে যায় পোলিওতে। ব্যাস, জীবন মোড় নেয় অন্যদিকে। ষাটোর্ধ বেল্লাল হোসেন বলছিলেন- "এখন আর পারি না। এক জায়গায় বসে ব্যাবসা করতে পারলে সুবিধা হয়। কিন্তু কে দেবে জায়গা?"

এরই মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হল। বেল্লাল হোসেন ল্যাংড়া পায়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গেলো.....

আকাশে কালো মেঘ উঁকি দিচ্ছে। বৃষ্টি হবে হয়তো। মানুষটা যেতে যেতেই ভিজে যাবেন মনে হয়। রাস্তার লাইটের আলোটা কি কমে গেল হটাত করে? কালো পিচ রাস্তাটা যেন একটু বেশিই কালো হয়ে গেল। আমি বোবা হয়ে গেলাম।

কষ্টগুলোকে বেল্লাল হোসেন অজস্র গাড়ির হর্নের শব্দে আর চাকার তলায় চাপা দিয়ে চলে গেলো। বড্ড যন্ত্রনা বুকে, কিন্তু মুখে কিছু বলে না।

ভাল থাকুন মোঃ বেল্লাল হোসেন।

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×