somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দুনিয়া বদলে দেবার শক্তি আমার নেই......

০৫ ই জুন, ২০২২ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়া বদলে দেবার শক্তি আমার নেই......

একটা বয়স ছিলো যখন আমার মনে হতো দুনিয়াটাই বদলে দেওয়া যায় অনায়াসে। তখন নিজেকে ছাড়া প্রচলিত সব কিছুকে মনে হতো ফালতু। মনে হতো আমি বিপ্লব করার জন্যই জন্মেছি। সে বয়সে আমরা কামু, কাফকা পড়তে শিখি, যে বয়সে বব মার্লো, বব ডিলান, জর্জ হ্যারিসনের ভক্ত হয়ে উঠি, নারী পুরুষের ভেদাভেদ নস্যাৎ করি, সৃষ্টিকর্তা বিশ্বাসীদের সে বয়সে বোকা মনে হয়, ধর্ম বিশ্বাসীদের ভন্ড আর বুর্জোয়াদের মনে হয় পাপী। সে বয়সটা দুঃসাহসিক, টগবগে, সে বয়সে সত্যিই যদি কিছু করে ফেলার শক্তি থাকত তাহলে হয়তো পৃথিবীটা বদলেই যেতো।

কিন্তু সবার তো সে শক্তি থাকেনা। জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডেনের কিশোরী কর্মী গ্রেটা থুনবার্গ গোটা বিশ্বকে যেমন নাড়িয়ে দিয়েছেন, নিদেনপক্ষে বাংলাদেশে ছাত্র আন্দোলনে নুরুল হক নুর স্বৈরশাসকের ভীত নাড়িয়ে দিয়েছিলেন- আমি অধমের তাতে শরিক হওয়ার যোগ্যতাও রাখিনা!
তাই আমরা কেউ আজ পর্যন্ত কিছু করে উঠতে পারলাম না। কারণ আমরা যা বিশ্বাস করি বলে বিশ্বাস করতাম ওটা আসলে কৃপণের কৃচ্ছসাধনের মতো। ওপরের ত্যাগের আড়ালে ভোগের স্পৃহাটুকুই সুপ্ত। তাই 'আউট সাইডার' অথবা 'দ্যা ক্যাসেল' আমরা পড়েই গেছি, আত্মস্থ করিনি, ওর মধ্যে দেখানেপনাই বেশি ছিলো অনেক। আমাদের আসলে বেড়ে ওঠাটাই আরামের চাহিদা দিয়ে গড়া। প্রাচীন কাল থেকেই আমাদের জন্য দোয়াই হলো 'অনেক বড় হও'! কিন্তু মুরব্বিদের দোয়া নিয়ে অনেক বড় হবার ইচ্ছে নিয়ে সামাজিক প্রথা বদলানো যায়না। কেউ কোনও দিন বদলাতে পারেনি।

মধ্য তিরিশ থেকে দেখেছি বিশ্বাসগুলো সব বদলে গেছে। যদিও সেটারও আলাদা বদলে দেবার শক্তি আছে। এ বয়েস থেকে প্রতিবাদের থেকে নিবেদনে আরাম বেশি। আর বর্তমান বয়সে বুঝতে পারি দুনিয়া বদলে দেবার শক্তি আমার মধ্যে নেই। বুঝি এ পৃথিবীর একটা আলাদা ছন্দ আছে। এখানে মানুষ ধর্ম করবে, সংসার করবে, নিজেকে নিয়ে ভাববে, নারী পুরুষের ভেদ থাকবে, লড়াই থাকবে, বিপদে পড়লে সৃষ্টিকর্তার স্মরণাপন্ন হবে, টাকা জমাবে, স্বার্থপর হবে, আবার এ পৃথিবীতেই পাখি ডাকবে, ফুল ফুটবে, সূর্য উঠবে, প্রেম হবে।

বাবা-মায়ের আদরে থেকে কামু কাফকা বদলেয়ার পড়া আর জন লেনন, বিটলস শুনে বড় হওয়া বাচ্চাদের বাস্তব জীবনে এসে প্রথমে অবাক, পরে মানিয়ে নেয়া, শেষ জীবনে আপনার লেখাটার মত করে ভাবাটাই হল মধ্যবিত্তের জীবন। কিছুই পাল্টানো যায় না কিন্তু প্রচুর ভাবতে শেখায়। এটাই বা কম কি। কয়জনই বা ভাবতে পারে?


এটাই জীবন। আমরা যারা ভেবেছিলাম দুনিয়া বদলে দেবো সে শক্তি আমাদের নেই। আমার যদি সত্যি কোনও শক্তি থাকে তা "দুনিয়া বদলে দেবার শক্তি আমার নেই" এই সহজ সত্যটুকু আমি মানতে শিখেছি।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×