somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বনফুলের শেষ গল্প.....

০৭ ই জুন, ২০২২ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনফুলের শেষ গল্প.....

'একদিন সকালবেলা একান্তে নিজের ঘরে বসে লিখছি, হঠাৎ আমার একজন সহপাঠী বন্ধু ঘরে এসে ঢুকলাে। তার চেহারা দেখে চমকে উঠলাম। উস্কোখুস্কো চুল, জীর্ণ বসন, চোখ দুটো জবা ফুলের মতাে লাল। ঘরে ঢুকেই ও বললে, “এ কি রে, তাের এ রকম দৈন্য দশা কেন? ভাঙা টেবিল চেয়ারে বসে লিখছিস! তাের জানালার পর্দা ছেড়া, বিছানার চাদর নােংরা। দাঁড়া তােকে কিছু টাকা দিই”- বলে খস্ খস্ করে একটা পঞ্চাশ লক্ষ টাকার চেক লিখে দিল।

‘বুঝলাম ওর মাথা খারাপ হয়েছে। তবুও জিজ্ঞেস করলাম, “তুই এত টাকা পেলি কোথায়?”
‘ও হেসে বলল, “আরে বাহঃ, তুই জানিস না, আমি সারা ভারতবর্ষের একছত্রাধিপতি সম্রাট।” |

‘বুঝলাম, একেবারে উন্মাদ হয়ে গেছে। বড়াে কষ্ট হল। আমরা একসঙ্গে পড়তাম। ভালাে ছাত্র ছিল। বিরাট সম্ভাবনাও হয়তাে ছিল। আমার এক ডাক্তার বন্ধুকে ডেকে ওর চিকিৎসার দায়িত্ব তার ওপরে দিলাম।

‘মাস দুয়েক পর হঠাৎ সে আবার এলাে। সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে উঠেছে। কিন্তু কেঁদে ফেলে বলল, “তুই আমার এ সর্বনাশ কেন করলি? আমি তাে উন্মাদ হয়ে সব কিছু ভুলে মহা আনন্দে ছিলাম। তুই আমার চেতনা ফিরিয়ে দিয়ে আবার আশা নিরাশা হতাশা সুখ দুঃখ হাসি কান্না দারিদ্র্য সম্বন্ধে সচেতন করে দিলি-কেন? কী দরকার ছিল?”

(এই গল্পের কোন নাম ছিলো না। গল্পটা লেখার মাসখানেক পর বনফুল মৃত্যু বরন করেন। বনফুল এর আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। উনার লেখা 'হাটে-বাজারে' বই পড়ে আমি অভিভূত হয়েছিলাম)।

বনফুলঃ জন্ম: ১৯ জুলাই ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৭৯
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×