somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কৌতূকের আড়ালে বুদ্ধিবৃত্তিক বলদামী!

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৌতুকের আড়ালে বুদ্ধিবৃত্তিক বলদামি....

বাদশাহ নামদার সভাসদদের উপস্থিতিতে নাসিরুদ্দিন হোজ্জাকে জিজ্ঞাসা করলেন - 'চাঁদ বেশী উপকারী না সূর্য?'

হোজ্জাঃ - "হুজুর, চাঁদই বেশী উপকারী। দিনের বেলা তো এমনিই কত আলো। রাতে যখন আলো থাকে না, তখন চাঁদের আলোই ভরসা।"

হেসে নিন, তারপর বলছি.....

কাল রাতে দেশব্যাপী ডায়রিয়া সমস্যা নিয়ে টিভিতে টক শো দেখছিলাম। উপস্থিত ছিলেন দেশের নামকরা সব টকমারানি গং। তারা সবাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন নিয়ে অনেক জোকারি করেছেন। কে কোনো দেশে স্বাস্থ্য সেবার মান দেখে বিমুগ্ধ হয়েছেন, কোনো কোন দেশের স্ট্রিট ফুড কত মজাদার তার বর্ণনা দিয়েছেন।

স্বাস্থ্যব্যবস্থার হাল ফেরাতে সবাই অনেক ওয়াজ নসিহত করলেও কোনো পণ্ডিতই 'ভেজালমুক্ত পুষ্টিকর পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা' বললেন না। যদিও স্বাস্থ্যব্যবস্থা বলতে 'পুষ্টিকর পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তাই মুখ্য। আগে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা তো রোগে পড়ার পর। রুগী ধরে সুস্থ করাটা স্বাস্থ্যব্যবস্থা তথা রোগ উপশমের একটা অংশমাত্র।

ভাবখানা এমন যে, ভেজালমুক্ত পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার আমরা সহজেই জোগাড় করতে পারি এবং সবার বাড়িতে ফিলটার আছে বা বোতল, জার ভর্তি পানি কিনে খাই-ই ওসব আর স্বাস্থ্যব্যবস্থার মধ্যে ঢুকিয়ে কী হবে?

.... মানে, দিনের বেলা যখন এমনিই এত আলো, তখন সূর্যের আর কী দরকার? চাঁদই বেশী কাজের!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×