somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জার্মান ধর্মযাজকদের হাতে ৫৭০০ শিশু যৌন নিপীড়নের শিকার....

১৫ ই জুন, ২০২২ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মান ধর্মযাজকদের হাতে ৫৭০০ শিশু যৌন নিপীড়নের শিকার....

জার্মানির মানস্টার অঞ্চলে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মযাজকদের হাতে শিশু যৌন হয়রানির ভয়াবহ চিত্র উঠে এসেছে। ওই অঞ্চলে গির্জাসহ খ্রিষ্টানদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অন্তত ৬০০টি যৌন নিপীড়নের ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে ১০ গুণের বেশি হতে পারে। সোমবার (১৩ জুন) জার্মানির মানস্টার বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে করা আগের গবেষণার চেয়ে এ সংখ্যা এক-তৃতীয়াংশ বেশি।

প্রতিবেদনের তথ্যমতে, মানস্টার অঞ্চলে ৬১০ জনের যৌন হয়রানির ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত রয়েছে। তবে এ অঞ্চলে আসলে ১৯৬ ধর্মযাজকের হাতে পৃথকভাবে অন্তত ৫৭০০টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। ৫ শতাংশ ধর্মযাজকের বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। তাঁদের হাতে ১০ জনের বেশি শিশু নিপীড়নের শিকার হয়। তবে অভিযুক্ত ধর্মযাজকদের মধ্যে ১০ শতাংশের কম আইনের মুখোমুখি হয়েছেন।

গত শতকের ষাট ও সত্তরের দশকে জার্মানির ওই অঞ্চলে সবচেয়ে বেশি যৌন নিপীড়ন হয়েছে। ওই সময়ে মানস্টার অঞ্চলে প্রতি সপ্তাহে গড়ে দুটি করে এমন ঘটনা ঘটেছে। হয়রানির শিকার চারজনের মধ্যে তিনজনই বালক। তাদের বেশির ভাগের বয়স ১০ থেকে ১৪ বছর। এই বালকেরা পরে মানসিক নানা সমস্যায় ভুগেছে। অনেকের মধ্যে বিষণ্নতা দেখা দিয়েছে। এমনকি আত্মহত্যার ভাবনাও এসেছে অনেকের মাথায়। যৌন হয়রানির কারণে ২৭ জন আত্মহত্যারও চেষ্টা করেন।

মানস্টার বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে অভিযোগের আঙুল তোলা হয়েছে ফেলিক্স জেনের দিকে। তিনি ২০০৯ সাল থেকে মানস্টার অঞ্চলের বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন। বলা হচ্ছে, যৌন হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রতিবেদনটি প্রকাশের পর ফেলিক্স জেন বলেন, যৌন হয়রানি সামাল দিতে তিনি যেসব ভুল করেছেন, সেগুলোর দায় নেবেন। এ নিয়ে আগামী শুক্রবার বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি।

এর আগে ২০১৮ সালে জার্মান বিশপ কনফারেন্সে যৌন হয়রানি-সংক্রান্ত প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মানিতে ৩ হাজার ৬৭৭ জন অপ্রাপ্তবয়স্ককে কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছে। এতে জড়িত ১ হাজার ৬৭০ জন ধর্মযাজক। মিউনিখ ও ফ্রেইসিং অঞ্চলেও ধর্মযাজকদের হাতে শিশুদের যৌন নিপীড়নের তথ্য উঠে আসে অন্য একটি প্রতিবেদনে। গত জানুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট যখন মিউনিখের বিশপ ছিলেন, তখন গির্জায় শিশুদের যৌন নিপীড়ন ঠেকাতে ব্যর্থ হন।

লক্ষ্যনীয়; আমাদের দেশের কিছু মাদরাসা শিক্ষকদের মধ্যেও এমন কুচরিত্রের আলামত পাওয়া যায়, যার খবর আমরা প্রায়শই দেখে প্রতিবাদমূখর হই। মানব বন্ধন করি। অপরাধীকে বাদ দিয়ে দাড়ি টুপি এবং ইসলাম ধর্মীয় শিক্ষার সমালোচনা করি। কিন্তু খৃষ্টান সহ অন্যান্য ধর্মীয় যাজকদের এহেন অপরাধের জন্য সেইসব ধর্ম যাজকদের ধর্মের সমালোচনা করি না।

সংবাদ সূত্রঃ আজকের বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন নিউজ।

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×