somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান.....

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান"-এটাতো সবারই জানা।

আলেকজান্ডার দ্য গ্রেট’ (Alexander the Great) ছিলেন একজন গ্রীক সম্রাট। সুদূর গ্রীস থেকে একের পর এক দেশ জয় করে তাঁর বাহিনী মিশর থেকে উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত এক বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তিনি একজন অন্যতম সফল সেনা নায়ক হিসেবে ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন। মাত্র ৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি গঠন করেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য।
পারস্য বিজয়ের পর ৩২৭ খ্রীস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। ভারতবর্ষের ইতিহাসে আলেকজান্ডারের ভারত আক্রমণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সে সময় উত্তর-পশ্চিম ভারত অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। প্রথমে আলেকজান্ডার পুষ্কলাবতীর রাজা অষ্টককে, তারপর অশ্বক জাতিকে পরাজিত করেন। অন্যদিকে তক্ষশীলার রাজা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু ঝিলমের রাজা পুরু তাঁর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরাজিত ও বন্দী হন। ইতিহাসে এই যুদ্ধ ‘হিদাস্পিসের যুদ্ধ’ নামে বিখ্যাত হয়ে আছে। এই যুদ্ধে পুরুর প্রবল পরাক্রম দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন ভীষণভাবে।

আলেকজান্ডারের সামনে বন্দী পুরুকে হাজির করা হলে আলেকজান্ডার নিজে এগিয়ে যেয়ে তাঁকে অভিবাদন জানান। বন্দী পুরুরাজকে আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন, 'তিনি কি রকম ব্যবহার প্রত্যাশা করেন?'

জবাবে রাজা পুরু জানিয়েছিলেন- "একজন রাজার প্রতি আরেকজন রাজার যেরকম মর্যাদাপূর্ণ ব্যবহার হওয়া উচিত তিনি সেই ব্যবহার প্রত্যাশা করেন।"

আলেকজান্ডার পরাজিত রাজা পুরুকে রাজার মতো সম্মান দিয়ে বন্দী পুরুরাজকে মুক্তি দিয়েছিলেন এবং তাঁর রাজত্ব ফিরিয়ে দিয়ে নিজেও ভারতবাসীর কাছে সম্মানীত হয়েছিলেন।

এই পোস্ট লেখার উদ্দেশ্য ব্লগে ব্লগারের পারস্পরিক অসম্মান করার প্রকটতা!
প্রেক্ষাপট ভিন্ন হলেও কাউকে আঘাত করা, অপমান করাই যেনো কতিপয় ব্লগারের মূখ্য উদ্দেশ্য! এদের অনেকেরই আত্মসম্মানবোধ নাই বলেই অন্যকে সম্মান করতে পারেননা। যাদের নিজেদেরই সম্মান নাই তাই অন্যের প্রতি সম্মানবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে কিভাবে!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×