somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রতারণার আর এক নাম জ্যোতিষী.......

২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতারণার আর এক নাম জ্যোতিষী

মানুষ বিপদে পড়লে কোথায় না ছোটে। নেতা, মন্ত্রী, দেবস্থান, গোরস্থান থেকে শুরু করে জ্যোতিষীদের দরবারে। আর এই জ্যোতিষী বাবাজী, মাতাজীরা মানুষের দুর্বলতা, অসহায়তা, কুসংস্কার এবং অসচেতনতাকে হাতিয়ার করে তাদের সর্বস্বান্ত করার জন্য শুরু করে তাবিজ, কবজ, মাদুলি, ঠিকুজি, কোষ্টি ও বশীকরণের সম্মোহনী খেলা।

জ্যোতিষ কোনো শাস্ত্র নয়, নয় বিজ্ঞান কিংবা দর্শন। স্রেফ মানুষের অবৈজ্ঞানিক চিন্তাধারার ফসল। কতগুলো মনগড়া কথা বলে, কখনও ভয় দেখিয়ে তাদের ফাঁদে ফেলে পয়সা উপার্জনের ফিকির। বর্তমান বিশ্বায়নের যুগে কেউ ভেক ধারী সন্ন্যাসী সেজে, কেউ বা ধোপদুরস্থ ভদ্রলোক সেজে খদ্দের ধরার জন্য জাল বিছিয়ে বসে থাকে বিভিন্ন টিভি চ্যানেলের রমরমা বিজ্ঞাপনে। সেইসব বিজ্ঞাপনের মডেল হয় সিনেমা নাটকের বাতিল হওয়া কিছু নটনটী- যাদের কেউ কেউ পেশাগত জীবনের মূলত যৌনকর্মী হিসেবেই গতর খাটাতো। ওরাই মডেল সেজে টিভি, খবরের কাগজে দেয় গাল ভরা বিজ্ঞাপন। তাদের মতে রাহু, কেতু, রবি এবং চন্দ্র নাকী গ্রহ! কিন্তু তার সন্ধান আজ পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা পেলেন না!!

সৌরজগতের কয়েক লক্ষ মাইল দূরে থাকা শনি গ্রহ নাকি খুবই দুষ্টু গ্রহ। যার প্রতি তার নজর পড়ে তার জীবন একদম বরবাদ হয়ে যায়! হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানীরা না পারলেও সৌরজগতের সেই গ্রহগুলোকে আমাদের এই স্বনামধন্য জ্যোতিষীরা তাদের তন্ত্র, মন্ত্র, মাদুলি তাবিজ আর পাথর দিয়ে বশীভূত করতে পারে। হররোজ বেশ মোটা টাকার বিনিময়ে তা করে থাকেন! আশ্চর্য এরা যে সবাই তন্ত্র সাধক ,মাতৃসাধক, জীন বিদ্যা বিশারদ কিম্বা জ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের 'গোল্ড মেডালিষ্ট প্রফেসর'! আদতে এরা সবাই এইট পাস প্রফেসর। আজগুবি নামের সব ডিগ্রি নিয়ে তারা প্রতিনিয়ত মানুষের সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে, গালভরা কথা বলে একশ্রেণির দুর্বলচিত্তের শিক্ষিত/অর্ধ শিক্ষিত/অশিক্ষিতদের সম্পূর্ণ বোকা বানিয়ে যাচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান একটা ফলিত বিজ্ঞান। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ানো হয়। কিন্তু জ্যোতিষ নয়। জ্যোতির্বিজ্ঞানের গবেষণা হয়। সেই গবেষণার পরীক্ষালব্ধ প্রমাণের কারণেই আজ মানুষ মহাকাশে পাড়ি দিচ্ছে। মনে রাখবেন, জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ এক বিষয় নয়।

সাধু সাবধান! শুধু লিটন দেওয়ান, প্রফেসর হাওলাদার নয় এরকম বহু শাস্ত্রী, বাবাজী, মাতাজী ভেক তন্ত্রসাধক প্রতিনিয়ত মানুষ ঠকিয়ে চলেছে। ভবিষ্যতেও ঠকাবে। এদের বিরুদ্ধে না আছে কোনো আইন, না আছে গণ আন্দোলন। আমার আপনার সচেতনতা, বিজ্ঞানমনস্কতা এবং গণমাধ্যম গুলির ব্যাপক প্রচারই পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×