সম্পর্ক......
২১ শে জুলাই, ২০২২ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্পর্ক......
কিছু সম্পর্ক অন্ধকারের মতো৷ আলো দেখলেই ভয় পায় ৷ প্রতিটি মানুষের একটি অন্ধকার জায়গা আছে৷ এই অন্ধকার জায়গাটায় সে কম যায়- কিন্তু না গিয়ে পারে না৷ আলোতে যখন সে নিতান্তই নিরাশ্রয় হয়ে ওঠে- তখন সে অন্ধকার ঘরটার দরজা খুলে অদৃশ্য হয়ে যায় ভেতরে৷ যারা বলে তার এমন কোনো অন্ধকার ঘর নেই- হয় সে মিথ্যে কথা বলে- অথবা সে সত্যিই আশ্রয়হীন৷
হাতচাপা দিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এমন কিছু সম্পর্ক আসলে কুলুঙ্গীতে তুলে রাখা লক্ষ্মীঝাঁপির কড়ির মতো- বানভাসির খড়কুটো৷ এই সম্পর্কগুলো রাত্রির মতো- কোলাহলহীন বিশ্রামের বিছানা৷ এই সম্পর্কগুলো শুকিয়ে যাওয়া নদীর দাগের মতো নিথর- কিন্তু একটা অদ্ভুত স্রোত বয়ে যায় নুড়িপাথরের অনেক নীচে৷
অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এই সম্পর্কে থাকে ত্যাগের কৃচ্ছ্রসাধন যা নিজেকে বঞ্চিত করে মানুষের আলোর সম্পর্কগুলোকে দীর্ঘায়ু দেয়- তা নাহলে লোক দেখানো অনেক ইমারতী দেওয়াল ভেঙে পড়তো যখন তখন৷ অথচ এই আত্মবঞ্চিত সম্পর্কগুলো চিরকালই সতর্কতার হাতচাপায় ঢাকা থাকতে ভালোবাসে৷ আমরা দু:খ পেলে- আমরা নিরাশ্রয় হলে- এই সম্পর্কগুলো অন্ধকারের গর্ভগৃহ থেকে ফিসফিসিয়ে ডাকে- এসো হাত বুলিয়ে দিই৷ এই সম্পর্কের নাম- অন্ধকার৷ এই অন্ধকারের নাম- আলো৷
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন