somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

অবশেষে জেনেছি মানুষ একা......

২৩ শে জুলাই, ২০২২ ভোর ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে জেনেছি মানুষ একা......

যারা প্রচুর বই পড়ে, প্রচুর মুভি দেখে দেখে বড় হয়, জীবনের এক পর্যায়ে তারা আসলে একা হয়ে যায়, ভীষণ নিসঙ্গ হয়ে পড়ে, যেমনটি কবি আবুল হাসান অনুভব করেছিলেন-'অবশেষে জেনেছি মানুষ একা'।

এমন হয় কারন এই বইপড়ুয়া মানুষেরা তাদের সমবয়সীদের তুলনায় মানসিকভাবে ম্যাচিউরড হয়ে যায়। একসময় এদের রুচি ও মন একেবারে আলাদা হয়ে ওঠে; পরিমিতিবোধ ও শিল্পের প্রতি সংবেদনশীলতা আসে যা অন্যদের মাঝে সৃষ্টি হয় না। জীবন ও জগৎকে দেখার ভিন্ন একটি দৃষ্টিভঙ্গী তৈরী হয়, উপলব্ধি ও পর্যবেক্ষণ তীক্ষ্ণ হয়ে ওঠে যা একই বয়সী অন্যদের মানসিকতা, আগ্রহ ও প্রায়োরিটি এর সাথে কিছুতেই আর মেলে না।

এজন্যই বলা হয়- কেউ যখন বুঝতে পারে সে বন্ধু হারাচ্ছে তার মানে সে আসলে ম্যাচিউর হচ্ছে। এই মানুষেরা এমন অনুভব করে যেন তারা ভুল সময়ে জন্মেছেন। নিজের গণ্ডির কারো সাথে মতের মিল হয় না। এতোদিনের নিকটজনদের উপর বিরক্তি ও রাগ তৈরী হতে পারে। মনে হয়- ওরা কেন আমার মতো চিন্তা করছে না, ওরা কেন এমন অযৌক্তিক আচারণ করছে। একসময় এমন মানুষেরা ধীরে ধীরে অসামাজিক হতে থাকে নিজের তৈরি করা পৃথিবীতে। চারপাশের বেশিরভাগ বন্ধু, আত্মীয়স্বজন, পরিচিত মানুষের সেখানে কোন প্রবেশাধিকার থাকে না। এই পৃথিবী একবারে নিজের ভালোলাগার, নিজের চিন্তা ও দর্শনের, নিজের প্রারোরিটিজ এর। তখন আর কেউ থাকে না, তখন মানুষটা শুধু একা থাকে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×