somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বই সংগ্রহ এবং পড়া....

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই সংগ্রহ এবং পড়া....

বিষয় হিসেবে 'বই' আমার বরাবর আগ্রহের। 'বই'- কে বিষয় করে লেখা কত বই যে আমি সংগ্রহ করেছি তার ইয়ত্তা নেই। যখন যেমন সন্ধান পেয়েছি বই জোগাড় করেছি। বই উপহারও পেয়েছি অনেক.... সামু ব্লগের অনেক বন্ধুরাও নিজেদের লেখা কিম্বা মূল্যবান দুষ্প্রাপ্য বই সংগ্রহ করে আমাকে অনেক বই উপহার দিয়েছেন। আমার প্রিয় একটা বই তপনরায় চৌধুরীর লেখা "বাংগালনামা" বইটিও আমার একজ প্রিয় মানুষ উপহার দিয়েছিলেন, যে বইয়ে আমাদের পরিবারের কথা লেখক অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা সম্মানের সাথে উল্লেখ করেছেন। শ্রদ্ধেয় তপনরায় চৌধুরী ছিলেন আমার আব্বার সহপাঠী বাল্যবন্ধু, আমাদের "তপন কাকু"। এতো বই সংগ্রহ করেছি যা একজায়গায় রাখলে হয়তো ছোটখাটো লাইব্রেরি হয়ে যাবে।

দুস্পাপ্য বই নিয়ে প্রবাদপ্রতিম লেখক নিকোলাস ব্যাসবেনসের দুটো বই 'আ জেন্টেল ম্যাডনেস' ও 'পেসেন্স অ্যান্ড ফর্টিটিউড' আমার সংগ্রহে আছে। আছে ভারতীয় বইয়ের ইতিহাস নিয়ে স্বপন চক্রবর্তী ও অভিজিৎ গুপ্তর সম্পাদনায় 'প্রিন্ট এরিয়াস' ও 'মুভেবল টাইপ'! সহস্রাধিক পৃষ্ঠার দুই খণ্ডে 'দ্য অক্সফোর্ড কম্পানিয়ন টু দি বুক' - সম্প্রতি সন্ধান পেয়েছি। পাঠক সমাবেশ এবং প্রথমায় দুই খণ্ডের বইটি টাকার অভাবে সংগ্রহ করতে পারিনি। দাম ৪৬,০০০/- টাকা!

'বই কেন পড়ব', 'বই কীভাবে পড়ব', 'বই কেন পড়ব না' বা 'বই না পড়েও সেই বই নিয়ে কীভাবে লিখব' - কত শত বিষয় আর কত শত তার লেখক!

'প্যাশন ফর বুক' আমার একটি অতি প্রিয় বই। যুগে যুগে শাসক চক্রের রোষানলে পড়ে যেসব বই পোড়ানো হয়েছে তা নিয়ে বই 'বুকস্ অন ফায়ার'- এখনো কিনতে পারিনি। আর বই নিয়ে উমবের্তো একোর দীর্ঘ সাক্ষাৎকার 'দিস ইস নট দ্য এন্ড অফ দ্য বুক'- বইটি আমাকে গিফট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আমার প্রিয় শিক্ষক ডঃ মহব্বত আলী খান স্যার, যা আজ অবধি পড়ে রপ্ত/ আত্মস্থ করতে পারিনি তবে পাঠ জারি আছে।

একটা মিষ্টি মধুর বই 'দ্য ইয়োলো-লাইটেড বুকশপ'!ফাডিমানের 'বইয়ে বইয়ে বিবাহ' নিয়ে লেখাটা তো মিথের পর্যায়ে। বই নিয়ে অসংখ্য বাংলা বইও লেখা হয়েছে। যার অনেক গুলিই আমার সংগ্রহে আছে।

আজ একটি বই নিয়ে আমার মুগ্ধতার কথা জানাব, তবে বইটি আমার সংগ্রহে নাই। একজন সাবেক সচিব, যিনি এখন একটি রাস্ট্রীয় সংস্থার প্রধানকর্তা, পূর্বনির্ধারিত সময় নিয়েই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি একটা জরুরী মিটিংয়ে ব্যস্ত থাকায় আমার হাতে বইটি দিয়ে সময় কাটাতে বলেন। কফি খেতে খেতে আমি তাঁর টেবিলেই ১৫/২০ মিনিট চোখ বুলিয়ে মুগ্ধ হয়েছি- সুমন ভট্টাচার্যর লেখা 'বই-শাখ হে'।

বই নিয়েই যাঁদের যাপন
বই কেনা থেকে না-কেনা, পড়া থেকে না-পড়া
এবং
বই চুরি পর্যন্ত
গ্রন্থ চর্চার সাতকাহন 'বই-শাখ হে'!

সূচি:

বই-ভবের ওয়ারিশান
বই কেনার পাঞ্জা-ছক্কা
বই পড়ার ষড়যন্ত্র
বইচুরির সপ্তকাণ্ড
তৎ-পড়া বই-এর অস্টাধ্যায়ী
না-কেনা বই-এর নহলা
বই-এর দশ দশা
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×