somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একজন মাহবুব আলম এবং ........

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মাহবুব আলম এবং ........

মাহবুব আলম ভারতীয় বিহার রাজ্যের বিধান সভার চার বারের নির্বাচিত বিধায়ক। ওনার দলের নাম CPI(ML)
বিহার নির্বাচনের ফল প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিপিআইএমএল-এর বিধায়ক মেহবুব আলম৷বিহারে এবার সবথেকে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি৷ কাটিহারের বলরামপুর কেন্দ্র থেকে ৫৩ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন মাহবুব আলম৷এই নিয়ে টানা চার বার জিতলেন তিনি৷


৪৪ বছর বয়সী এই পোড় খাওয়া বিধায়কের বাড়ি বিহারের বলরামপুরের শিবাপুর গ্রামে। আলমের বাড়ি যেতে হলে পাকা রাস্তা পেরিয়ে মাটির রাস্তার পথ ধরতে হবে। এই গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা আলমের। বাড়িতে স্ত্রী ছাড়াও তাঁর ৪ এবং ৯ বছরের দুটি সন্তানও রয়েছেন। চাষাবাদ করেই সংসার চালান তিনি। এমনকি এমএলএ হয়েও সন্তানদের বেসরকারি নয়, সরকারী স্কুলেই পড়ান। চার-চারবারের বিধায়ক হয়েও জমিজমা সম্পত্তি, গাড়ি তো দূরে থাক, নিজেদের ভালো থাকার জন্য একটা টিন শেড বাড়িও পর্যন্ত গড়েননি। পলেস্তারা বিহীন নড়বড়ে ইটের দেওয়াল আর দরমার বেড়ার দেওয়াল কাঁচা বাড়ি থেকেই ভোটে লড়ে আসছেন তিনি। এই কারণে এখন গোটা দেশের মানুষের কাছে আলোচনার মূল বিষয় মেহবুব আলম।

যার বাড়িই নেই তখন গাড়িও যে নেই তা বলার অপেক্ষা রাখে না৷ কোথাও যেতে হলে পায়ে হেঁটে অথবা বাস, ট্রেন, অটোতেই যান মেহবুব আলম৷ বিহার বিধানসভায় এবার যে বিধায়করা নির্বাচিত হয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে ৮১ শতাংশই কোটিপতি। তার মধ্যে মাহবুব আলম সত্যিই ব্যতিক্রম৷


নির্বাচনী হলফনামায় মাহবুব আলম তাঁর সম্পত্তির খতিয়ানে জানিয়েছেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা রয়েছে। যার মধ্যে ২৫০০০ টাকা দিয়েছে দল থেকে নির্বাচনী খরচ বাবদ। এছাড়া তাঁর বাড়ি এবং চাষের জমি ও অস্থাবর সম্পত্তির মূল্য ৯ লক্ষ টাকা। তাঁর কোনও গাড়ি নাই। শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েট।
এই বিধায়ক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমি খুবই সাধারণভাবে জীবন যাপন করার চেষ্টা করি। আমার নির্বাচনী এলাকায় এমন লোকজন আছেন যাদের দুবেলা পেট ভরে খাবার খাওয়ায় কঠিন। সেখানে আমার বিধায়ক হিসেবে বিলাসী জীবন কাটানোর সুযোগ নাই।"

সংবাদ সূত্র এবং ছবিঃ দৈনিক আজকাল, কোলকাতা।
(যদিও ঘটনাটা দুই বছর আগে প্রকাশিত তবুও লেখাটা সংক্ষিপ্ত(এডিট) করে শেয়ার করলাম একজন মাহবুব আলমের সাথে আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনায়)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×