somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কেউ কথা রাখেনি......

২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কথা রাখেনি......
আসলে কেউ কথা রাখে না,
কথাতো কিছু শব্দের সমষ্টি।
স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হতে থাকে, যেন পানিতে ভেসে থাকা ঢেউ এর মতন প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। যেন ঈথারের মত উবে যাওয়া কথামালা। যেন পদ্মপাতায় আপেক্ষিকতা।
অপেক্ষা করতে করতে ভাবি, যতগুলো অর্থহীন শব্দ ব্যবহার করেছি-মহার্ঘ শব্দ 'ভালোবাসার' ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিক ততটাই শব্দ ধিক্কার দিচ্ছে বিষ্ময় শেষে বেদনায় মিশে।

আদৌ কি কেউ কথা রাখেনি?
নাকি নিজের চাটুল উদ্ধত চোখ খুঁজেছে প্রলোভনের সামান্যতম ইঙ্গিত, উঁচুতে আরো উঁচুতে স্বপ্ন আর কামনার নক্ষত্র ফলে থাকতো যেখানে। হাতে অপরিমেয় স্পর্ধায় বারবার তছনছ করেছে সেই সুন্দর যা অপাপবিদ্ধ।

আদৌ কি কেউ কথা রাখেনি?
নাকি স্থির হতে জানতো না মন। আমার জন্য শুধু আমার জন্য নিঃশর্ত অপেক্ষাদের ঘুমপাড়ানি গান শুনিয়ে আমাকে ভ্রান্ত করেছে মুগ্ধবোধ ইন্দ্রিয়। নিজেকে প্রতারনায় করেছি অতিনির্বোধের মত। পাঁচপাঁচটা বেগবান ঘোড়া ইচ্ছেমত টেনে হিঁচড়ে চালনা করেছে আমাকে, আমি পৌঁছে গেছি চরাচরের শূন্যে।

হায় প্রিয় ইন্দ্রিয়!
প্রতারিত করেছো আমাকে উদ্ধত উচ্চাশায়।
প্রতারিত করেছো আমার সাথে ঘুরে আমারই ছায়ায় বিশ্বাসে।
তোমার অন্ধতা যে আমার পতনের সুচনা। দেখেছি যা দেখিয়েছো তুমি। ছিনিয়ে এনেছি যা নিতে চায় নি বিশ্বস্ত হাত। ফুৎকারে নিভিয়ে দিচ্ছো আলো, বসিয়ে দিচ্ছো তোপের মুখে, বিতরণ করেছো শিরোপা ওই ছলনাকেই।

আমিই কথা রাখিনি- আমার কাছে। তাই দৈন্য আর দাক্ষিণ্যের অজস্রতায় ভরে উঠেছে সংসার। এবার শক্ত করেছি মুঠো। দেবনা স্পর্ধা ইন্দ্রিয়দের আপন আপন ইচ্ছুক চালনাকে। শুধু অন্ধের মতো থাকবো না অনুকীটের সংসার পেতে। আমি উপড়ে নিচ্ছি তোমাকে। তোমার প্রতারনার লীলার হোক অবসান। এবার আমি জ্বলবো আবির্ভাবের আলোয় তোমার ধোঁয়ামলিন আকাশে। আমি বদলে ফেলবো কথা না রাখার সংস্কৃতি।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×