somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জানিস, আজ কি হয়েছে…!

১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলে বেলায় আমাদের এক কমন বন্ধু নাজিম দিনে প্রথম দেখা হলে প্রথমেই বলতো- ‘জানিস, আজ কি হয়েছে…’

আমি জিজ্ঞেস করতাম, ‘তোর জীবনটা কি করে এত হ্যাপেনিং বলতো? আমাদের জীবনে তো প্রতিদিনই এত ঘটনা ঘটে না!’

সত্যি সত্যিই ওর দিনচারিতায় কিছু না কিছু ঘটত প্রতি দিনই, তা-ই ওইভাবে শুরু করতো। আসলে আমাদের আশেপাশে রোজই তো কত কিছু ঘটে চলেছে। আমরা ক’জন আর সেসব ভালো করে লক্ষ্য করি! বা বলা ভালো লক্ষ্য করলেও সেসব নিয়ে অত ভাবি না।

ছেলে বেলায় আমার কাছেও ছোট থেকে আশেপাশের ঘটনাগুলো এক একটা গল্প তৈরী করত। কিন্তু কাউকে বলতাম না, তবে বড়ো হয়ে লিখব বলে ভাবতাম রোজ! নিত্যনৈমিত্তিক ঘটনাগুলোকে নিজের মত করে সাজিয়ে নিয়ে ভাবতাম, ‘এমনটা হলে কেমন হত!’
অনেক ছোট থেকেই ভাবনাচিন্তা করার ব্যাপারটা আমার মজ্জাগত। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েও আমি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারি। কিন্তু কখনও ভাবিনি যে আমার ওইসব ভাবনাচিন্তাগুলোকে কাগজ-কলমে বেঁধে ফেলা যায়। যখন বুঝলাম, তখন থেকে আমার স্কুলের খাতার পাতা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ডায়েরিতে তারপর পিসি- ল্যাপটপ আসার পর কিবোর্ড লিখতে শুরু করল ‘আজ কি হয়েছে!’

অন্যান্য সকলের মতই আমার জীবনেও অনেক মজার ঘটনা আছে, আছে অনেক ভালো স্মৃতি। জীবনের ছয় দশক পার করে এসে এখন মনে হয় অভিজ্ঞতার ঝুলি পূর্ণ না হলেও নেহাত খালি নয়!

তাই ভেবেছি, আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বা ভালো স্মৃতি ভাগ করে নেব আপনাদের সঙ্গে, যারা আমার খুব আপন। আমার অনেক পরিচিত এই সোস্যাল মিডিয়ায় আছেন, যাদের সঙ্গে আমার হয়ত দেখা সাক্ষাৎ বা সরাসরি যোগাযোগ নেই, কিন্তু তাঁরা আমার লেখা পড়েন। আমার এইসব লেখাগুলোর মধ্যে দিয়েই না হয় যোগাযোগ আরেকটু দৃঢ় হোক আপনাদের সঙ্গে।

খুব একটা দুঃখের কথা না লেখারই চেষ্টা করব। চেষ্টা করব ভালো ভালো স্মৃতি বা ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, যাতে সকলের মন ভালো হয়ে যায়। এই লেখালেখির নাম দেবো- ভালো থাকার রসদ।

আমার জীবনচারিতায় গোপন রাখার মতো গোপনীয় কিছু নাই.... বরং সততার সঙ্গে সত্য প্রকাশের সৎ সাহস রাখি। তাই নিয়ম করে নয়, যখন মনে পড়বে এমন কোনো ভালো স্মৃতি, ঠিক ভাগ করে নেব আপনাদের সঙ্গে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×