somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

শীতের নস্টালজিয়া........

১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের নস্টালজিয়া........

নভেম্বর মাসের মাঝামাঝি সময়েও ঢাকায় এখনো শীত অনুভূত হয়না। তবে ঢাকার বাইরে, বিশেষত উত্তর বংগের বৃহত্তর রংপুর দিনাজপুর জেলায় সকাল সন্ধ্যায় বেশ ভালোই শীত অনুভব করছি। শীতের দুপুরের এক ক্রনিক রোগ হলো নস্টালজিয়া। প্রতিবছর শীত শুরুর সময় থেকে এর শুরু। জ্বর সর্দির মতো গলার কাছে জমতে থাকে- কারোর কম কারোর বা বেশি। কিন্তু ক্রনিক রোগের কবলে প্রায় সকলকেই পড়তে হয়। শুরুর দিকে এই রোগ হালকা হালকা থাকলেও এর উপসম ধীরে ধীরে বাড়তেই থাকে।

সকাল শুরু হতে হতেই উত্তরের জানলা দিয়ে এই রোগ ঘরের ঢুকে পড়ে। জানলা বন্ধ করে দিলেও ততক্ষণে শীত ঢুকে পড়ে চাদরের তলা দিয়ে। মনে পড়ে ছেলে বেলায় এরকম শীতের সকালে মুখ দিয়ে শীতের ধোঁয়ার রিং উঠতো।

খুব ছোটবেলায় শহরের কমলাপুর, আজিমপুর, ধুপখোলা মাঠে এবং ধানমণ্ডি মাঠে সার্কাস এর তাবু পড়ত। এক দিন স্কুল থেকে দল বেধে নিয়ে যাওয়া হতো সার্কাস দেখাতে। তারপর এসে খাতায় তার ধারাবিবরণী লিখতে হতো। কি দেখলে আর কি শিখলে এর মাঝে আসলে শেখা কিছুই হতো না, শুধু স্মৃতির পর স্মৃতি জমা হতে থাকতো।

খেজুরের রস এবং গুড় দিতে আমাদের বাড়ি আসতেন সাভার থেকে এক চাচা। ঝোলা খুলে বাড়ির পাত্রে খেজুর গুড় যখন ঢেলে দিতেন, তখন গুড়ের গন্ধ নিতাম বুক ভরে.... মনে হতো সারাবছর কেনো শীতকাল থাকেনা।

মাঠে, সড়কের পাশে এয়ার গান দিয়ে বেলুন ফুটানো, পটকা ফুটানো, কাটা ঘুড়ির পেছনে দৌড়ে সুতা-ঘুড়ি সংগ্রহের প্রতিযোগিতা কিংবা সন্ধে হলেই ছাতিম এর উৎকট গন্ধ যখনই শীত এসেছে তখনি এই স্মৃতি গুলো বার বার ফিরে ফিরে আসে। নস্টালজিয়া ভাইরাস এর থেকেও আরো বেশি গুনে ছড়িয়ে পড়েছে ভেতরে ভেতরে। শীতের নস্টালজিয়া ব্যাধি কোনোদিনই সেরে ওঠার নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×