somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

এলেবেলে.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলেবেলে.....

"ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা ,ঐ খানেতে বাস করে কাণা বগীর ছা।" কিম্বা "তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে..."- ছড়া কবিতা এখনো আমাকে টানে।

কবিতায় ও গানে সবসময় আমাদেরকে টানে তাল তমাল ছায়া ঘেরা, নীল আকাশের নীচে সাদা মেঘের ভেলায় চড়ে কাশবনের মায়াবী মৃদৃ মন্দ পরশে গ্রামবাংলা। যতদিন রবে নীল আকাশ, তাল গাছ আর কাশবন ততদিন শরৎ থাকবে নিজ মহিমায়। তাল গাছই যেন শরতের প্রাণ, নীল আকাশে মেঘের আনাগোনা আর সেই সাথে তালের সমারোহ দেখেই বোঝা যায় শরৎ এসে গেছে।



তালগাছের বেশ একটা ঋজু ব্যাপার আছে। সেই জন্যই বোধহয় আমার প্রিয় এক বন্ধুর আবদার ছিলো তাঁর স্মরণে আমি যেন আমার বাড়ির দরজায় দুটো তালগাছ লাগাই.... আমার সেই বন্ধুর স্মরণে গ্রামের বাড়িতে দুটো তালগাছ লাগিয়েছিলাম যা এখন বিশাল মহিরুহ হলেও আমার বন্ধু স্বেচ্ছা নির্বাসনে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে....

ঐ যে কথায় বলে না "তফাৎ কেবল শিরদাঁড়ায়"- ঠিক তাই। তালগাছের শিরদাঁড়াতেই একটা নিজস্বতা আছে। আমরা কি শুনেছি আমপুকুর, জামপুকুর, পেয়ারাপুকুর, স্ট্রবেরী পুকুর, নাহ শুনিনি। শুনেছি কেবল তালপুকুর - সেটা ওই শিরদাঁড়ার তফাৎ এর জন্যই। আমাদের গ্রামে আমাদের একটা দীঘি আছে যার চারিদিকে তালগাছ লাগানো হয়েছিলো অর্ধশতাধিক বছর আগে। তাতেই আমি সরেজমিন বাবুই পাখির বাসা প্রথম চিনেছিলাম। আমাদের গ্রামে, আমাদের জমির আল বরাবর বেশ অনেক তালগাছ লাগানো আছে।

তো এই তাল কিন্তু বড় গুরুত্বপূর্ণ ম্যাটার। আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন- আপনার মাথার তালুতে তাল পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতে আপনি তালকানা হয়ে মাতালের মতন তাল জ্ঞান শূন্য হলেও হতে পারেন। আর তাই তালে থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য তালগাছের ছবি দিলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একে একে নিভিছে দেউটি.......

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০০

একে একে নিভিছে দেউটি.......

আমার পিতৃ-মাতৃকূল এর প্রথম-দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ, দাদা-দাদী, মা-বাবা, চাচা-চাচী, ফুফা ফুফু এবং নানা-নানি, মামা-মামী, খালা-খালু কেউ বেঁচে নেই। মায়ের একজন চাচাতো ভাই খলিলুর রহমান(চান্দু) স্বাধীনতা যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের মাঝেই আম্মানে তিন রাত দুই দিন

লিখেছেন ঢাকার লোক, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এয়ারলাইন্স তাদের সময়সূচি পরিবর্তন করায় আমাদের জর্ডানের আম্মানে অনেকটা বিনা পরিকল্পনায় তিন রাত অবস্থান করতে হয়। আমরা যখন কুইন আলিয়া বিমানবন্দরে পৌঁছাই, তখন প্রায় মধ্যরাত।... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×