somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বিচিত্র এবং বৈচিত্র্যময় বিবাহ প্রথা....

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচিত্র এবং বৈচিত্র্যময় বিবাহ প্রথা....

দুনিয়া জুড়ে স্বাভাবিক প্রচলিত বিবাহ প্রথা হচ্ছে- পাত্র-পাত্রী তাঁদের পছন্দ অনুযায়ী, কিম্বা নিজনিজ পরিবারের সম্মতিতে বিয়ে করেন। কোথাও আবার বিশেষ নিয়ম মেনে মামা-ভাগ্নির মধ্যেও বিয়ের সম্পর্ক প্রচলিত রয়েছে।

যদিও ব্যতিক্রম কখনও উদাহরণ হতে পারে না, তবুও সেই ব্যতিক্রম আমাদের জগত সংসারে একেবারে কমও নয়। আমাদের দেশেই একজন প্রখ্যাত আমলা বিয়ে করেছেন তার আপন খালাকে, একজন প্রখ্যাত অভিনেতা বিয়ে করেছেন তার আপন মামীকে। কয়েকমাস আগে পত্রিকায় পড়েছি এবং ইউটিউবে দেখেছি- আমাদের দেশের এক পরিবারের আপন তিন ভাই একজনকে বিয়ে করে সুখী জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে! আমাদের সার্কভুক্ত দেশ ভুটানে রাজকীয় ওয়াং চুক এবং দর্জি পরিবারে একজন পুরুষ (রাজপুত্র) যে পরিবারে বিয়ে করবে সেই পরিবারের সব মেয়ে সন্তানই সেই পুরুষের স্ত্রী হবেন। উদাহরণঃ ভুটানের রাজা জিগমে সিংহে ওয়াং চুক। ভারতের কোথাও কোথাও মামা-ভাগ্নির মধ্যেও বিয়ের সম্পর্ক প্রচলিত রয়েছে।

ভাই-বোনের বিয়ে....

এ যেনো সেই হাবিল-কাবিল কাল....
ভারতীয় উপমহাদেশে পারিবারিক বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তবে ভারতে এমন একটি উপজাতি রয়েছে যা অন্যদের তুলনায় আলাদা নিয়ম পালন করে। এখানে একই গর্ভজাত সন্তানদের মধ্যে বিয়ের রীতি রয়েছে। ভারতের ছত্তিশগড় রাজ্যের "ধুরোয়া" উপজাতির একটি চালু প্রথাঃ ভাই-বোনের বিয়ে বাধ্যতামূলক, লঙ্ঘন করলেই শাস্তি!

অর্থাৎ তাঁরা ভাই-বোন, তাঁদের এই সম্পর্কের মধ্যেই বিয়ে করতে হয়। "ধুরোয়া" উপজাতির মধ্যে কেন এমন সংস্কৃতি অনুসরণ করা হয় তার কোনও ব্যাখ্যা নাই। কিন্তু কেউ যদি ভাই-বোনদের বিয়ে দিতে অস্বীকার করে, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে এই সম্প্রদায়ে।

এই উপজাতীয় সম্প্রদায়ের সংস্কৃতির প্রতি অনেকেরই তীব্র আপত্তি থাকা সত্ত্বেও, তারা তাদের জাতিতে জনসংখ্যা বৃদ্ধির জন্য এই রীতি অনুসরণ করে যাচ্ছে।

সূত্রঃ Nari.panjab kesar, Curtsey: Bijan Bhattacharya
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×