somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন একজন মুসলিম নারী!

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮৮০ খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন একজন মুসলিম নারী।

এক মুসলিম নারী ১২০০ বছর আগে, ৮৮০ খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন যার নাম ফাতিমা আল ফিহরি। (আল-কারাউইন ইউনিভার্সিটি, মরক্কো)। অনেকে বলেন আল আজহার প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু আল আজহার প্রতিষ্ঠিত হয় ৯৭২ খ্রি আর ফাতেমা আল ফিহরী মারা যান ৮৮০ খ্রি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এবং ইউনেস্কোর মতে এটি শুধু বিশ্বের সবথেকে পুরানো ও ক্রমাগত পরিচালিত ইউনিভার্সিটিই নয়, বরং কোনো নারীর দ্বারা স্থাপিত প্রথম বিশ্ববিদ্যালয়। নারী পুরুষ উভয়েই এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতো কোনো ধরনের বৈষম্য ছাড়া। প্রথমে শুরু হয় চিকিৎসা, সঙ্গীত, জ্যোতির্বিদ্যা, সুফিবাদ, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, গণিত, ধর্মীয় নির্দেশনা ও কুরআন মুখস্থ দিয়ে। এরপর যোগ হয় বিজ্ঞানের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট৷ ডিগ্রী/সার্টিফিকেট প্রদানের ধারণাটাও এখান থেকেই শুরু! এমনকি আধুনিক বিশ্ববিদ্যালয়ের মতো আল-কারাউইয়িনে নিয়মিত বিতর্ক, কনফারেন্স আয়োজন করে জ্ঞান বিনিময় ও বিজ্ঞানের বিকাশ করা হতো! কিংবদন্তী এই নারী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিতI
.
উচ্চ শিক্ষার ধারণা নিয়ে যেমনটি আমরা এখন জানি। তার লক্ষ্য ছিলো প্রগতিশীল শিক্ষা দিয়ে একটি ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী সমাজ তৈরি করা। তার কনসেপ্ট ও দৃষ্টিতে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিলো ইউরোপ। এর বহু পরে (২০০ বছর পর) তারা স্থাপিত করে অক্সফোর্ড ইউনিভার্সিটি (ইংল্যান্ড) এবং বোলোগনা ইউনিভার্সিটি (ইতালি)। কিন্ত ৬০০ বছরেও কোনো নারী শিক্ষা অর্জনের অনুমতি পায়নি, শুধুমাত্র পুরুষের জন্যই উচ্চশিক্ষা। ১৬০০ শতকে এসে ইউরোপ প্রথমবারের মতো এক নারীকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়!
.
যেখানে ইউরোপের নারীরা উচ্চ শিক্ষা অর্জন করার অনুমতিই পেয়েছে ৪০০ বছর আগে, সেখানে ১২০০ বছর আগে মুসলিম নারীরা শুধু ইউনিভার্সিটিতেই যাননি, বরং দুনিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। এটি ছিলো ইসলামের সোনালী যুগ।
.
====================================
List of oldest universities in continuous operation
বিশ্বের পুরাতন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস।

৮৮০ খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন একজন মুসলিম নারী। এটি ১২০০ বছর আগের ঘটনা। বিদুষী এই নারীর নাম ফাতিমা আল ফিহরি। (আল-কারাউইন ইউনিভার্সিটি, মরক্কো)। অনেকে বলেন আল আজহার প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু আল আজহার প্রতিষ্ঠিত হয় ৯৭২ খ্রি আর ফাতেমা আল ফিহরী মারা যান ৮৮০ খ্রি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এবং ইউনেস্কোর মতে এটি শুধু বিশ্বের সবথেকে পুরানো ও ক্রমাগত পরিচালিত ইউনিভার্সিটিই নয়, বরং কোনো নারীর দ্বারা স্থাপিত প্রথম বিশ্ববিদ্যালয়। নারী পুরুষ উভয়েই এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতো কোনো ধরনের বৈষম্য ছাড়া। প্রথমে শুরু হয় চিকিৎসা, সঙ্গীত, জ্যোতির্বিদ্যা, সুফিবাদ, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, গণিত, ধর্মীয় নির্দেশনা ও কুরআন মুখস্থ দিয়ে। এরপর যোগ হয় বিজ্ঞানের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট।৷ ডিগ্রী/সার্টিফিকেট প্রদানের ধারণাটাও এখান থেকেই শুরু! এমনকি আধুনিক বিশ্ববিদ্যালয়ের মতো আল-কারাউইয়িনে নিয়মিত বিতর্ক, কনফারেন্স আয়োজন করে জ্ঞান বিনিময় ও বিজ্ঞানের বিকাশ করা হতো! কিংবদন্তী এই নারী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন উচ্চ শিক্ষার ধারণা নিয়ে যেমনটি আমরা এখন জানি। তার লক্ষ্য ছিলো প্রগতিশীল শিক্ষা দিয়ে একটি ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী সমাজ তৈরি করা। তার কনসেপ্ট ও দৃষ্টিতে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিলো ইউরোপ। এর বহু পরে (২০০ বছর পর) তারা স্থাপিত করে অক্সফোর্ড ইউনিভার্সিটি (ইংল্যান্ড) এবং বোলোগনা ইউনিভার্সিটি (ইতালি)। কিন্ত আজ শুনলে অবাক হতে হবে যে - ৬০০ বছরেও তখন কোনো নারী শিক্ষা অর্জনের অনুমতি পায়নি, শুধুমাত্র পুরুষের জন্যই ছিল উচ্চশিক্ষা। ১৬০০ শতকে এসে ইউরোপ প্রথমবারের মতো এক নারীকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়!

ইউরোপের নারীরা উচ্চ শিক্ষা অর্জন করার অনুমতি পেয়েছে আজ থেকে ৪০০ বছর আগে, সেখানে ১২০০ বছর আগে মুসলিম নারীরা শুধু মাত্র ইউনিভার্সিটিতেই যাননি, বরং দুনিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়ের জন্মও দিয়েছিলেন । এরূপ একটি ঘটনা যা রূপ কথার গল্প কাহিনীকেও হার মানায়। এই সময়কে তাই কেউ ইসলামের সোনালী যুগ বলতেই পারেন।

* Oldest Universities in the World
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×