somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

চাকুরির বয়সসীমা বাড়ানোর দাবি....

১৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকুরির বয়সসীমা বাড়ানোর দাবি....

সরকারি চাকরিতে প্রবেশের সময় সীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হতে চলছে। বিনয়ের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে কয়েকটি কথা বলতে চাই।

৩৫ বছরে চাকরিতে ঢুকলে একটা ছেলে বিয়ে করবে কখন? সাধারণত চাকরিতে ঢুকেই এদেশে ছেলেরা বিয়ে করে। বেকার ছেলের কাছে কোনো অভিভাবক মেয়ে বিয়ে দেন না। আমাদের দেশের মানুষের গড় আয়ু যদি ৭০ বছর হয়, তাহলে ৩৫ বছরে তো যৌবনই প্রায় শেষ। আর ৩৫ বছর বয়সে চাকরিতে ঢুকে দেশকে তারা কি সার্ভিস দেবেন? ৪০ বছরে চুল দাড়ি পেকে যায়। ৪০ বছরের পর জীবনীশক্তিও হ্রাস পায়। কাজ করার শারীরিক মানসিক সামর্থ্য কমে যায়। বেশীরভাগ খেলোয়াড়েরা ৩৫ বছরের মধ্যেই অবসরে যেতে বাধ্য হয়। অনেক পেশায় ৪৫/৫০ বছরের মধ্যেই অবসর গ্রহণ করে। ইউরোপ আমেরিকায় ২৫/২৬ বছর বয়সে ছেলেমেয়েরা পিএইচডি করে।

ছাত্ররা সেশন জ্যাম বন্ধ করার দাবি না তুলে চাকরির বয়স সীমা বৃদ্ধির দাবি তুলেছেন তা গ্রহণযোগ্য নয়। এই দেশে ৫ বছর বয়সে একটা ছেলে বা মেয়ে স্কুলে ভর্তি হয়। ১৫/১৬ বছর বয়সে এসএসসি পাস করে। ১৮/১৯ বছরে এইচএসসি পাস করে। ৪ বছর অনার্স আর ১ বছর মাস্টার্স। সর্বোচ্চ ২৫ বছর বয়সে আরও বেশি করে ধরলে ২৬ বছর বয়সে একজন শিক্ষার্থী মাস্টার্স কমপ্লিট করার কথা।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর চেয়ে বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স সঠিক সময়ে সম্পন্ন করার নিশ্চয়তা বেশি জরুরি। সেশন জ্যামের কারণে শিক্ষার্থীরা তাদের জীবনের মূল্যবান অনেক সময় জীবন থেকে হারিয়ে ফেলে। এ ক্ষতি কোনো কিছু দিয়ে পোষানো যায় না।

কাজেই চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি না তুলে সেশন জ্যামের বিরুদ্ধে সোচ্চার হোন। ২৫/২৬ বছর বয়সে যেনো মাস্টার্স শেষ করা যায় তা নিয়ে শিক্ষা বিশেষজ্ঞদের এখনি সিদ্ধান্ত নেয়া উচিৎ। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন হোক সবকিছুর আগে

(আমার ফেসবুক আইডি থেকে)
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:২০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×