somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

টু ইন ওয়ান......

১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টু ইন ওয়ান.......

একটা ড্রাম আড়াআড়ি ভাবে কাটিয়ে দুই ভাগ করে একভাগে কলমি, পুঁইশাক, কচু চাষ করতাম। কলমি, পুঁইশাক এর সাথে কচু শাক তেমন বাড়তো না। গতবছর বাজার থেকে গুড়ো কচুর মুখি কিনে খারাপগুলো টবে ফেলেছিলাম জৈবসার হিসেবে। কিছুদিন পর সেগুলোতে চারা গজায়। তা দেখে আবারও কিছু গুড়ো কচুর মুখি কিনে ২০০ গ্রাম পরিমাণ একটা ড্রামে ছড়িয়ে ছিটিয়ে দেই কচুর শাক হবে সেই আশায়।

যথা নিয়মে কচুর চারা বড়ো হলে মাঝেমধ্যে কচুর শাক তুলে নিতাম। এবছর বর্ষার সিজন শেষ হতে হতে সব কচুচারা মরে যায়। অন্য চারাগাছ লাগাতে মাটি তুলে প্রস্তুত করতে যেয়ে দেখি মাটির মধ্যে তিন কেজি পরিমাণ খুব উন্নত মানের কচুর মুখি!



আমাদের ছাদ বাগানে পেঁপে, পেয়ারা, লাউ, ধুন্দল, শীম, মরিচ, বেগুন ছাড়াও অন্যান্য শাকসবজী চাষ করেন আমার কিষাণী বৌ। তিনিই পরিচর্যা করেন, সহযোগী সংগী নাতনি। ছাদ বাগানের কোনো গাছ-সব্জিতেই রাসায়নিক সার প্রয়োগ করা হয়না। রান্নার শাকসবজীর বর্জ্য, চা পাতা, ডিমের খোসা ইত্যাদি ব্যবহার করা হয়।



আমি গাছ লাগাই না, শুধু ফল তুলি- যেমন আজও নাতনিকে নিয়ে গাছ পাকা পেঁপে পেড়েছি পাঁচটা, মরিচ তুলেছি।

আবার আজই নার্সারি থেকে কিছু চারাগাছ এনেছি.... কিষাণী বললেন- "তুমি গাছগুলো টবে লাগাও।"
আমি কৌশল করে বললাম- তোমার হাতে ফলন ভালো হয়, তুমিই চারাগুলো রোপণ করো....


তিনি যা বোঝার তা বুঝিছেন!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×