somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বইমেলা, বই কেনা....

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলা, বই কেনা....

৩০০ বছর পূর্বে Joseph Addison
বলে গিয়েছেন -"Reading is to the mind what exercise is to the body.”
আর বর্তমান মডার্ন সায়েন্স গবেষণার দ্বারা এই কথাটির সত্যতা প্রমাণ করেছে- 'ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারে। একটি ভালো বই মানুষের মনশ্চক্ষু যেমন খুলে দেয় তেমনি জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে মনের আলো জ্বালাতে সাহায্য করে'।


বই-ই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন হয়তো পার্থিব সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনও নিঃশেষ হবে না, তা আজীবন হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে।

গত পনেরো বছর বই মেলা ছিলো অনেকটাই আওয়ামী দূর্গ। ভয়ে ভয়ে মেলায় যেয়ে বই মেলা থেকে বই কিনেছি। পড়েছিও অনেক। পড়ার পর মনে হয়েছে যে, বেশীর ভাগ বই পড়ে সময় নষ্ট, অর্থ নষ্ট এবং মনের কষ্ট লালন করা ছাড়া কিছু শেখার ও পাওয়ার নেই।
এ এক বড়ো বেদনার বিষয়। আশা থাকে বই পড়ে পড়ে মন ভরাবো, একটা ভালো মানের বিনোদন পাবো। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ হয় না, উল্টো হতাশা, মনের কষ্ট ও অর্থ নষ্ট ….।

তাই এবারের বই মেলায় বই কেনার আগে অনেক অনেক চিন্তা ভাবনা করতে হবে দেখছি। এদেশে বই বের করার জন্য নূন্যতম কোনো যাচাই বাছাই প্রক্রিয়া নেই। টাকা দাও প্রকাশককে আর বই প্রকাশ করো। ছাড়ো মাল..আর লেখক বনে যাও।


কী যে করুণ অবস্থা! আর বাংলা একাডেমি! তাদের কী যে কাজ তা খোদ বাংলা একাডেমির লোকেরাও জানে না। তারা বসে বসে আঙ্গুল চোষে ও মেলার ষ্টল থেকে কত টাকা পেল তা গনণায় ব্যস্ত থাকে। আরো দুঃখের বিষয় হলো, এই অবস্থা থেকে মুক্তির জন্য কারো কোনো ধরণের গরজ নেই। অবশ্য থাকবেই বা কেন? দেশের সংস্কৃতি ও শিল্প-সাহিত্য রসাতলে গেলে তাদের কি-ইবা যায় আসে..তাদের বেতন ভাতা, কামে- আকামের সম্মানীতো পেয়েই যাচ্ছে!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×