somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

'কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই রিভিউ
‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’
রুপক বিধৌত সাধু

বরাবরের মতোই এবারের একুশে বই মেলা থেকে অনেক বই কিনেছি। ইচ্ছে ছিল ব্লগার বন্ধুদের বইগুলো পড়ে ছোট করে হলেও পাঠপ্রতিক্রিয়া শেয়ার করবো। রুপক বিধৌত সাধুর 'কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ বইটা কিনেছি দুই সপ্তাহ আগে। বইয়ের নাম রবি ঠাকুরের একটি বিখ্যাত গানের একটা চরন....
কয়েকটা গল্প পড়ে মনে হয়েছে সাধুর বইয়ের গল্প আগেও ব্লগে পড়েছি, তবে ভিন্ন আংগিকে। পুরনো লেখা পড়ার প্রতি আগ্রহে ভাটা পড়ে, তবুও পড়েছি- পাঠপ্রতিক্রিয়ার লিখে লেখককে উৎসাহিত করার জন্য।


লেখক সাধুর এটাই প্রথম প্রকাশিত গল্পের বই হলেও তিনি লেখালেখিতে পুরনো। এই বইয়ের আগে তার দুইটি কবিতার বই প্রকাশিত হয়েছে। কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ গল্পের বই না বলে গল্পগুচ্ছ বই বলাই শ্রেয়। আবার গল্পগুচ্ছ বলতেই বাংলা সাহিত্যের অন্যতম সেরা রত্ন রবীন্দ্রনাথ ঠাকুরের "গল্পগুচ্ছ"'র কথা মনে করিয়ে দেয়। সাধুর বইটিতে মোট ২৪ টা গল্প আছে। বেশীরভাগ গল্পই লেখকের জীবনের গল্প। এই গল্প সংকলনটিতে লেখকের জীবনের বিভিন্ন সময়ের ঘটনাবলী নিয়ে ছোট ছোট গল্পগুলো অন্তর্ভুক্ত হয়েছে, যা সমাজের বিভিন্ন স্তরের জীবনযাত্রা, মানুষের মনস্তত্ত্ব, এবং সম্পর্কের জটিলতা তুলে ধরে। তাঁর গল্পগুলো শুধুমাত্র কাহিনী নয়, বরং একটি সময়ে বাঁধা সমাজের প্রতিচ্ছবি। এই গল্পগুলো আমাদের সামনে এক গভীর জীবনদর্শন তুলে ধরে, যা এখনো সমকালীন।

গল্পগুলোর বৈচিত্র্যঃ
"কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’"র অন্যতম আকর্ষণ এর গল্পগুলোর বৈচিত্র্য। গল্পগুলোতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। যেমন, "কোচিংয়ের গল্প", " মোহভঙ্গ", "...... প্রতারিত হওয়ার কেচ্ছা",- ইত্যাদি। "আমি আর আমার দুষ্টু ছাত্রীরা" গল্পে দেখা যায় এক দরিদ্র গৃহশিক্ষকের জীবনসংগ্রাম এবং তার ছাত্রীর সঙ্গে এক স্নেহমাখা সম্পর্ক। অন্যদিকে "থাকে শুধু অন্ধকার" গল্পটি আশাভঙ্গ, সামাজিক বাধ্যবাধকতা এবং সম্পর্কের তিক্ততা নিয়ে লেখা।

মানবিকতা ও সম্পর্কের জটিলতাঃ
লেখক তাঁর প্রতিটি গল্পে মানবিকতার এক গভীর দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছেন। সম্পর্কের জটিলতা, আত্মপরিচয়, প্রেম-বিরহ, এবং সামাজিক বাধা সবই গল্পগুলোতে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তাঁর প্রতিটি গল্পের শেষে একটি গভীর মানবিক বার্তা থাকে, যা পাঠককে ভাবতে বাধ্য করে।

ভাষার সরলতা ও সৌন্দর্যঃ
আপনার লেখ্য ভাষা অত্যন্ত সরল, অনেকটা কথ্য ভাষা কিন্তু গভীরতর। বর্ণনা এবং সংলাপগুলো এতটাই জীবন্ত যে পাঠক সহজেই গল্পের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। প্রতিটি গল্পে পারিপার্শ্বিক এবং পরিবেশ পরিস্থিতির চিত্রধারণের ক্ষমতা, সংবেদনশীলতা এবং মানবিক চিন্তাভাবনা চোখে পড়ে।

উপসংহারঃ
"কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’" শুধুমাত্র গল্পের সংকলন নয়, এটি আমাদের মতো সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার এক অনবদ্য প্রতিফলন। যারা যাপিত জীবনের গল্প ভালোবাসেন, তাদের জন্য এই বইটি প্রত্যাশা পূরণ করবে। লেখক সাধুর জন্য অনেক সাধুবাদ।

কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ বইটি উৎসব প্রকাশনী থেকে এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইয়ের গল্পের মতো বইয়ের বাঁধাই খুব সুন্দর হয়েছে। বইমেলা শেষ হয়েছে। তারপরও বইটি পাওয়া যাবে রকমারিতে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৮
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×