somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

পাথর চোখের কান্না- ২

০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাথর চোখের কান্না-২

২০২০ সালে 'পাথর চোখে কান্না' শিরোনামে একটা পোস্ট লিখেছিলাম...একই বিষয় নিয়ে আজ আবারও লিখিছি- তাই এবারের শিরোনাম পাথর চোখের কান্না-২

সেই গুম জীবনে একটানা দশদিন চোখ বাঁধা, তার উপর কানে ইলেক্ট্রিসিটি শক দেওয়ায় কানতো গেছেই চোখের দৃষ্টিশক্তিও ৭০% কমে গিয়েছে। বছর চার আগে এক চোখে অপারেশন করে IOL (Inter ocular lence) লাগিয়ে ছিলাম....কিন্তু তেমন একটা উপশম ঘটেনি বরং দিনে দিনে সমস্যা বেড়েই চলছে। কোনো কিছুতেই বেশী সময় তাকিয়ে থাকতে পারিনা। টানা ৪/৫ মিনিটের বেশী পড়া/লেখা করতে পারছিনা। চোখ জ্বালা করে, পানি পরে, দৃষ্টি ঝাপসা ইত্যাদি। চোখের চিকিৎসক পড়াশোনা, লেখালেখি সহ অনেক দৈনন্দিনতা থেকে বিরত থাকতে বলেছেন।
আমি 'পড়বো না, লিখবো না, বেশী আলোতে থাকবোনা, চোখে প্রেশার পরে তেমন কিছুই করতে পারবো না'- তাহলে আমি করবোটা কি!

..... ভাবি চোখ বন্ধ করে কি কি করা যায়....
হ্যাঁ, চোখ বন্ধ করে গান শোনা যায়, আবৃত্তি শোনা যায়, চোখ বন্ধ করে অতীত স্মৃতি রোমন্থন এবং ভবিষ্যত আকাশকুসুম কল্পনা করা যায়- যারা আমার চোখ নষ্ট করে দিয়েছে কল্পনায় তাদের চোদ্দগুষ্টির চোখ তুলে কুত্তারে খাওয়ানোর সুখ অনুভব করা যায়। চোখ বন্ধ করে ঠোঁটের উপর ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার সুখ আছে মানি, কিন্তু হাতড়ে সে ঠোঁটের নাগাল পাওয়ার অসহায়তাটুকুও আজ জানি।

প্রতিদিন কিছু সময় কোরআন তেলওয়াত করার অভ্যাস আমার সেই ছেলে বেলা থেকেই- কিন্তু এখন তা করতে পারছিনা! এক সময় মনে হয়েছিল ব্রেইল(Braille) শিখলে কেমন হয়? ব্রেইলে কোরআন আছে তো? ইস্কাটনস্থ অন্ধ ও বধিরদের স্কুলের একজন ট্রেইনার আমার পরিচিত। তাঁর কাছে জানতে পারলাম ব্রেইলে লেখা গীতি বিতান সহ বিখ্যাত বেশকিছু বই আছে। পবিত্র কোরআনের কয়েকটি সুরাও আছে তবে ব্রেইলে লেখা সমগ্র কোরআন আছে কিনা তার জানা নাই।

সিদ্ধান্ত নিলাম, পবিত্র কোরআন তেলাওয়াত এর অডিও শুনবো। বেশ কয়েক মাস যাবত কোরআন তেলওয়াত শুনছি। মক্কায় মসজীদ আল হারাম এর ইমাম শ্রদ্ধেয় শেইখ সাউদ আস সুরাইম এর অপূর্ব সুন্দর তেলওয়াত এবং বিটিভির সাবেক সংবাদ পাঠক জায়েদ ইকবাল এর কন্ঠে বাংলা অনুবাদ/ তরজমা শুনছি....অসাধারণ সুন্দর! দীর্ঘ জীবন চোখে দেখে তেলওয়াত করে যে উপলব্ধি তার থেকে বহুগুণ বেশী উপলব্ধি করছি, আত্মস্থ করতে পারছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন।

প্রিয় সুহৃদ/ স্বজন, আগামীকাল হাসপাতালে ভর্তি হবো এবং আশা করি দ্বিতীয় বারের মতো আমার চোখে অপারেশন হবে- প্রথমে এক চোখে। দোআ করবেন যেনো দ্রুত সুস্থতা ফিরে পাই।

এই সাময়িক (আমি সুস্থ হবো ইন শা আল্লাহ- তাই সাময়িক বলছি) অসুস্থতা আভাসে বুঝিয়ে দিল দৃষ্টিহীনতার অসহায়তার কথা! তবে এও উপলব্ধি করিয়ে দিল ভালোবাসার চাইতে বড় দৃষ্টিশক্তি সংসারে আর দুটি নেই। আমি অনেকবার দেখেছি অন্ধ দম্পতি একে অন্যকে ধরে রাস্তায় হাঁটছেন। আমি দেখেছি- দুই অন্ধ অমলিন হাসি হেসে এবরো থেবরো রাস্তায় হেটে যেতে- যারা জীবনেও আলো দেখেনি, কোনো রং দেখেনি। আজ বুঝি সে জোড়ের বাঁধন শক্তি কোথায়। এই সাময়িক অস্পষ্টতা এমন স্পষ্টতা নিয়ে ফিরে আসবে যে সে কয়েক দিনের অসুবিধার কাছে ঋণী হয়ে থাকবো...
আলোর অভাবে তবু মানুষ বাঁচে,
ভালোবাসার অভাবে বাঁচেও না, মরেও না...
শুধুই যন্ত্রণাবিদ্ধ হয়ে থাকে....
কি ভয়ংকর সে থাকা!

আর যদি ভালো হয়ে ফিরে আসা নাহয়, কোনো দুঃখ পাবোনা বরং সুখ খুঁজে পেতে চেষ্টা করবো- জীবনের ফেলে আসা ৬৬ বছর অনেক কিছু দেখার স্মৃতি রোমন্থন করে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×