somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

সময় থাকতে মনা হুশিয়ার......

১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময় থাকতে মনা হুশিয়ার......


ফ্যাসিবাদের দুঃশাসনকালে সময়ের চলমান প্রক্রিয়ায়, নাগরিক দ্বায়িত্ব পালনে দেশের প্রয়োজনে রাজপথে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। কীবোর্ডকে অস্র বানিয়ে স্বৈরশাসকের হৃদয় ফালাফালা করে দিয়েছি। ফলে আমাদের অজস্র সহযোদ্ধাদের জীবন দিতে হয়েছে। গুম নির্যাতনের শিকার হতে হয়েছে। কতো দিন মাস বছর একটুখানি স্বস্তিতে ঘরে থাকতে পারিনি। ঠিকানা ছিল কখনো কারাগারে, কখনো যাযাবর, কখনো চোখ রাঙানো আতঙ্কে কিংবা শারীরিক-মানসিক হেনস্তার শিকার সহ আরও কত কি! শুধু জুলাই আন্দোলনেই দেড় হাজারের বেশি মানুষ হত্যা করেছে, ত্রিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কৌশলগত কারণে বারবার থমকে গিয়েছি, তবুও আমরা থেমে থাকিনি।

আমরা লড়াই করেছি দুঃশাসনের বিরুদ্ধে,
আমরা লড়াই করেছি জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার করার জন্য। আমরা লড়াই করেছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। আমরা লড়াই করেছি ফ্যাসিবাদের অত্যাচার থেকে এদেশের মানুষকে মুক্তি দিতে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করতে আমরা যারা যৎকিঞ্চিত রেখেছিলাম তারা মোটেই ব্যক্তিগত ক্রেডিট চাইনা। আমরা সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার চাই, মৌলিক অধিকার চাই।

হ্যা, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তবে কোথায় যেনো একটু ঘাটতি রয়ে গেছে.....


অন্তর্বর্তী সরকারে থাকা দুইএকজন ঘুরিয়ে-পেঁচিয়ে বলার চেষ্টা করছেন, জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান হচ্ছে তাদের ম্যান্ডেড এবং তারা নির্বাচিত। এটা একটা ভুল ধারনা, ভুল কথা। অভ্যুত্থান হয়েছিল হাসিনাকে হটানোর জন্য। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় আনার জন্য অভ্যুত্থান হয়নি। হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য সবাই ঐক্যমত হয়েছিল। আপনারা নির্বাচিত নন, আপনারা আন্দোলনকারী ছাত্রজনতার করুনারপাত্র!

আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা বিবেকবান ও গণতান্ত্রিক মনোভাবাপন্ন উপদেষ্টাগণ নিজেদেরকে নির্লজ্জ হিসেবে জাতির সামনে হাজির করবেন না।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

×