somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

নাম নিয়ে গোলমাল.......

১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাম নিয়ে গোলমাল.......

আমার শতকোটি দোষের মধ্যে একটা দোষ- আমি মানুষের নাম মনে রাখতে পারিনা। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরও প্রকট হয়েছে। তবে সমস্যাটা জেনুইন, স্রেফ ক্যাসুয়াল আলস্য নয়। নবপরিচিত বন্ধুবান্ধব নয়, আমি অজস্র গুরুত্বপূর্ণ বিগশটদের নামও বেমালুম ভুলে যাই। যেমন ধরুন, বর্তমান মন্ত্রীসভার ৩/৪ জন মন্ত্রীদেরও প্রচলিত নামের বাইরে পুরো নাম বলতে পারবোনা- যেমন পলক, বিপু, জব্বার- এইরকম। অবশ্য গমরুল, কালা বিলাই, বগি, রাভিশ, দানব খান, বিড়ি খোর টাইটেলগুলো ভুলতে পারিনা। আর সমস্যা জটিল হয় তখনই যখন অনেক নিকটজনের নামও মনে করতে পারিনা।

আমাদের দাদা দাদী, নানা নানীদের আমলে এবং তারও আগের আমলে মানুষের হাতে অঢেল টাইম থাকত, তাই নামগুলোও হত বড় বড়। যেমন আমার মাতুল বংশের কয়েজনের নামঃ- মীর তমিজউদদীন আলী মোহাম্মদ ইফতেখারুজ্জামান, মীর আলমগীর মোহাম্মদ গোলাম সারওয়ার উল আলম। পিতৃকুলে মির্জা সাইফুল্লাহ আল করিম উল মাওলা, মির্জা মহিব মোহাম্মদ নকীব উল আসাফউদ্দৌলা। আমার জনৈক হিন্দু বন্ধুর বাবার নাম- শ্রী শ্রী গোপেশ্বর হেমাঙ্গকিশোর রায় ওরফে বুম্বা, ওর জ্যাঠার নাম- শ্রী শ্রী মলেন্দ্রবিকাশ কুমার রায় ওরফে বাঘা।

আমাদের নিকট পূর্বপুরুষ অর্থাৎ বাবা-চাচা, মামা-খালুদের সময় থেকেই নানাবিধ ক্রাইসিসের শুরু হয়েছিল বলেই তাঁদের সময়ের দাম ছিলো, তাই আমাদের বাবা মায়েদের দেওয়া নামগুলো দেখবেন দায়সারা। আমাদের সময়(৬০/৭০ দশকে) খুব সহজ নাম রাখা হতো। যেমন - আমাদের যৌথ পরিবারের আমার ও ফাস্ট কাজিনদের নাম- হিমু, জামী, রুমী, বিপু, পল, সাদ ইত্যাদি।

আজকালকার কতিপয় বাবা মা তাদের সন্তানদের নাম রাখার সময় পারলে গোটা প্রমিত বাংলা অভিধানটাই ঝুলিয়ে দেয়! শুধু কঠিন বাংলা শব্দই নয়, রাশিয়ানে রাজকন্যা, টার্কিশে মল্লযোদ্ধা, স্লোভাকিয়ান ফুল, হামুরাবির বংশধর সবই নাম। যেখানে আমি পিরিয়ডিক টেবিল মনে রাখতে পারিনা সেখানে এইসব ব্যাকরণ নাম মনে থাকবে!

বেশ কয়েকটা নাম বলছি- সিদ্ধার্থ হেনরিক সৌম্য, পুনশ্চ আবাহন মুগ্ধ, মুগ্ধতা প্রকৃতি ঋদ্ধি, রাজর্ষী প্রিয়া সমস্বর, দ্বীপশ্রী মৃগাংক শ্রেয়সী(এই নামগুলো আমাদের মিডিয়ায় পরিচিত কয়েকজন শিল্পীর সন্তানদের নাম)। দীপ্ত টিভির একজন রিপোর্টারের নাম সমৃদ্ধি তাবাসসুম। কোলকাতায় একজন উঠতি সাহিত্যিকের নাম- শুদ্ধ সত্য সহজিয়া ঘোষ। এ রকম নাম আরও অনেক আছে যা লিখে আর সময় নষ্ট না করি।

(পুরনো লেখা পূণঃপ্রচার)
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×