somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুমা নামাজে বয়ানে অশ্লীলতা....

১৭ ই মে, ২০২৫ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুমা নামাজে বয়ানে অশ্লীলতা....

একটা কাজে উত্তরা যেতে হয়েছিল। ফিরতে লেট হওয়ায় নিয়মিত যে মসজিদে জুমা নামাজ আদায় করি সেই মসজিদে জুমা নামাজ আদায় করতে পারিনি। কাছেই একটা মসজিদে নামাজ আদায় করি, যে মসজিদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নির্মিত এবং মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যরাও সরকারের পদস্ত কর্মকর্তা। ইমাম সাহেবের বেতনও রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করা হয়। নামাজের পূর্বে বয়ানে ইমাম সাহেব মুসুল্লিদের দৃষ্টি আকর্ষণ করে বললেন- "পবিত্র ঈদুল আজহার আগে ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা থাকা সত্যেও জরুরী একটা বিষয় নিয়ে আলোচনা করা ঈমানী দায়িত্ব মনে করছি।"

"আপনারা নিশ্চয়ই শুনেছেন, সরকার 'নারী বিষয়ক সংস্কার কমিশন' গঠন করেছে এবং সেই কমিশন রিপোর্ট দিয়েছে- bey*শ্যা*দের শ্রমিক হিসাবে স্বীকৃতি এবং শ্রমিকের সম্মান দিতে হবে। নারীর যৌন স্বাধীনতা দিতে হবে, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী শারীরিক সম্পর্ক করলে তা Dho*র্ষ*N বলে গণ্য হবে এবং স্বামীর বিরুদ্ধে Dho*র্ষ*N মামলা করা যাবে। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ"।

প্রায় সবাই সমস্বরে নাউজুবিল্লাহ বলেছেন। কেউ কেউ মিনমিন করে বলেছেন....কেউ কেউ দাঁত কেলিয়া হাসছিল।

ওরা স্লোগান দেয়-
"চাইছিলাম হিস্যা, হইয়া গেলাম beyশ্যা।"
"আমরা সবাই beyশ্যা, beyশ্যা।"
"বোতল না মুলা, মুলা মুলা।"
সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন....

এবার ইমাম সাহেব বললেন- "Dho*র্ষ*N মামলা করলে Dho*র্ষ*N করেছে সেই সাক্ষী আদালতে অবশ্যই দিতে হবে। আইন মোতাবেক সাক্ষী কয়জন লাগে? কমপক্ষে দুইজন। শারীরিক সম্পর্ক Dho*র্ষ*N কি-না তা প্রমাণ রাখতে তাহলে স্ত্রীর সাথে সম্পর্ক করার সময় দুইজন পুরুষ কিম্বা একাধিক নারীর সামনে দাঁড় করিয়ে রেখে শারীরিক সম্পর্ক করতে হবে। কি বলেন- কথা ঠিক কি-না?"

"এবার আপনারাই বলেন- আপনারা কি বিবির সাথে শারীরিক সম্পর্ক করার সময় দুইজন পুরুষ কিম্বা একাধিক নারী সাক্ষী রেখে করতে রাজি আছেন? আপনার বিবি কি রাজি হবেন?"

এভাবেই শ্লিলবর্জিত যতসামান্য সত্যের সাথে ৯৫% মিথ্যা কথা এতোই অশ্লীল কদর্য শব্দে, অংগ ভংগীতে বলেছেন তাতে ইমাম সাহেবের অযু তো থাকার কথাই না, তিনশতাধিক মুসুল্লিদেরও অযু নষ্ট হয়ে যাওয়ার কথা।

এনিওয়ে, নামাজ কবুল করার মালিক মহান আল্লাহ রাব্বুল আল আমীন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২৫ রাত ৯:০৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×