somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

'রাজনীতির সদরে অন্দরে'......

০৯ ই জুন, ২০২৫ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'রাজনীতির সদরে অন্দরে'......


প্রখ্যাত সাংবাদিক, ম্যাডাম জিয়ার সাবেক প্রেস সচিব Maruf Kamal Khan সোহেল ভাইয়ের লেখা চমৎকার একটি বই। বই না বলে বলি- ইতিহাসের ছিন্নপত্র। কারণ, ইতিহাসের উপদান, উপকরণ, স্মৃতি ও শ্রুতির সমন্বয়ে নিকট অতীতের খববের পেছনের ছিন্ন বিচ্ছিন্ন খবর কিম্বা ঘটনাগুলোকে ভিন্ন ভিন্ন শিরোনামে তুলে ধরেছেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায়। কতো অজানাকে জেনেছি এই বই পড়ে তা লিখতে গেলে 'রাজনীতির সদরে অন্দরে'- বইটিই লিখতে হবে। তাই খুব সংক্ষেপে কয়েকটি পর্বের লেখা মনে করতে চাই.....

আমরা কি জানতাম- তাহের উদ্দিন ঠাকুরের 'আসমানী ফয়সালা' কি? মিজান চৌধুরীর 'গোল পোস্ট কোথায় এবং কি দক্ষতায় গোল দিয়েছিলেন'? কিম্বা সাবেক মেয়র মোহাম্মদ হানিফের 'গাপ্পি মাছের গপ্পো'? আমরা কি জানতাম 'জেনারেল ওসমানীর ফিল্ড মার্শাল কুকুর' এর কথা? বিএনপি নেতা মরহুম ব্রীগেডিয়ার জেনারেল অবঃ হান্নান শাহর বীরত্ব আর অবদানের কথা? আমরা কি জানতাম 'ওমর আলী মিস্ত্রীর' কথা?

রাজনীতির সদরে-অন্দরে না পড়লে মনে করতে পারতাম না আমাদের ভুলে যাওয়া বহুল আলোচিত চরিত্র নাদিরা মজুমদারের কথা। নাদিরা মজুমদার এবং কবি রফিক আজাদ এর কথা মনে করিয়ে দিয়েছে 'চুমু এবং ভাতের কবিতা' শিরোনাম প্রচ্ছদে। 'জেনারেল শিশু ও রাস পুটিন প্রসঙ্গ' জেনেছি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস 'আওরঙ্গ ও বকুলের প্যানডোর বাক্স' সম্পর্কে কারোরই জানা হলো না।

কবি নির্মলেন্দু গুণ 'একুশে পদক' পেতে কী বেহায়াপনামী করে সমালোচিত হয়েছেন.... সেই গুণ কবির অসীম সাহসিকতার পরিচয় পেয়েছি- 'হাসিনার জন্যই মুজিববাদ' চ্যাপ্টারে।

আমরা কতোজন জানতাম কিম্বা জানি দেওয়ান মাহাবুবুর রব সাদী নামের একজন বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদকে? বর্তমানে আদর্শচ্যুত ক্ষমতা লোভী, অর্থসম্পদ লোভী রাজনৈতিক নেতা কর্মীদের দেশের জন্য, দেশের মানুষের জন্য একজন আদর্শিক নেতা হতে, মানুষ হতে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের অনুসরণ করতে হবে দেওয়ান মাহাবুবুর রব সাদীর মতো বীর যোদ্ধাদের।

এই বই পড়ে জেনেছি- সাধারণ মানুষের কাছে সময়ের সাথে সম্মান, অপমান, ঘৃণা ভালোবাসা কিভাবে বদলে যায়। আজ যিনি সম্মানের শিখরে তিনিই ঘৃণার স্তম্ভ হয়ে যান, আবার তার সম্মানেই রাজা না হয়েও রাজার সম্মান পান। উদাহরণঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন বৃটিশ সরকারের সাবেক সেনাপতি, সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী, সাহিত্যে নোবেল বিজয়ী স্যার উইনস্টন চার্চিল।

কবি আল মাহমুদ। আমাদের দেশের শ্রেষ্ঠ কবি। আপনারা কি কেউ জানেন- কিভাবে 'বৌ কেড়ে নেয় লাঙ্গে'? বহুবছর আগে পড়েছিলামঃ
"সবাই বলে, ভাংগো ভাংগো
কেউ কি কিছু ভাংগে?
ষাটের দশক বগল বাজায়
বৌ কেড়ে নেয় লাংগে।"

তখন জানতাম না এই ছড়া কবিতার পেছনের কাহিনী। একটি বিশেষ শ্রেণীর মধ্যে নারী পুরুষের চারিত্রিক অবক্ষয়ের চিত্র তিনি তার একটি ছড়া কবিতায় তুলে ধরেছিলেন।

প্রখ্যাত সাংবাদিক সন্তোষ গুপ্তের অর্ধশত বছরের গুপ্ত রহস্য মাত্র একটা বাক্যে প্রকাশ / উন্মোচন- "প্রাইভেসি বলে কোনো কিছুই আর রইলো না"- এই একটা বাক্যের মুগ্ধতাতার জন্যই 'রাজনীতির সদরে অন্দরে' বইটির স্বার্থকতা বলতে ইচ্ছে করে।

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৫ বিকাল ৫:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

×