somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বিকল্প জীবন .....

১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকল্প জীবন .....

এমন একটা জীবনের কথা আমরা কী ভাবতে পারি না- যে জীবনটা হবে খুব সহজ, সরল আর সাধারণ। যে জীবনে প্রয়োজনের বেশি লোভ লালসা, চাওয়া পাওয়া আর হার জিতের জটিলতা, যুদ্ধ ও আয়োজন থাকবে না। যেখানে জীবনের প্রকৃত সত্য, মূল্যবোধ, চেতনা আর নীতি আদর্শের বিকাশই হবে শিক্ষা সংস্কৃতির মূল উদ্দেশ্য। যেখানে সমস্ত সম্পর্কের মূল ভিত্তি হবে অকৃত্রিম আন্তরিকতা। যে সমাজে জীবন যাপনের ধরণ হবে সাদাসিধে, কিন্তু চিন্তা চেতনা আর ধ্যান ধারণা জুড়ে থাকবে উচ্চ মানের সৃজনশীল চিন্তা ভাবনা।

জীবন যাপনের নৈতিক মান দিয়ে বিচার হবে ব্যক্তির সামাজিক অবস্থান ও সম্মান। প্রকৃতিপাঠ হবে সে জীবনের সর্বক্ষেত্রের সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। পরিবেশ বান্ধব হবে মানুষের জীবনের সার্বিক ক্রিয়াকর্ম আর পরিকল্পনা। সে সমাজে ব্যক্তি স্বার্থের আগে বৃহত্তর সামাজিক স্বার্থ সুরক্ষিত হবে। মানুষের খাদ্যাভ্যাস হবে পরিমিত ও রুচিশীল। সে সমাজে কারোর অতিরিক্ত লোভের জন্য অন্য অনেককে দীন হীন হয়ে থাকতে হবে না। যে ব্যবস্থায় সিংহভাগ লোক ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে লড়বে। যেখানে নগ্ন স্বার্থপরতার স্থলে ন্যূনতম সহানুভূতি আর সহমর্মিতা থাকবে মানুষে মানুষে।

লোভ, ক্ষমতা আর অহংকার জাত হিংসা, যুদ্ধ, বিবাদ থাকবে না। তবে যুদ্ধ থাকবে শুধু অশুভ শক্তিকে দমন করার জন্য। জাতপাতের নোংরামি থাকবে না। থাকবে না ক্ষমতার অপব্যবহারকারী দুর্নীতিগ্রস্ত মানুষের অবাধ বিচরণ। সকলের মধ্যে এক ধরনের আত্মীয়তাবোধ থাকবে। ছোটখাটো বিবাদ বিতর্ক যাতে বড় কোনো সমস্যা না ডেকে আনে, সেদিকে খেয়াল রেখে সবাইকে চলতে হবে। সবাই সবার ভালোর কথা ভাববে।

এরপরেও অপরাধ, অপরাধী, অপরাধী মানসিকতা থাকবে। দুর্নীতি থাকবে। কিন্তু এসবের বিরুদ্ধে সংকীর্ণ স্বার্থ, ব্যক্তিগত সম্পর্ক আর পক্ষপাতের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে একজোট হয়ে লড়তে হবে।

শুভ সকাল।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×