somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ফ্যাসিস্ট হাসিনা দেশ বিধ্বংশী একটা প্রতীক.....

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্যাসিস্ট হাসিনা দেশ বিধ্বংশী একটা প্রতীক.....

ধর্মীয় বিশ্বাসের সাথে আমি রাজনীতিকে মিলাই না। যেকোন ধর্মের প্রতি, যার যার ধর্মীয় উপাসনার প্রতি আমার সম্মান আছে। একইভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকারে শ্রদ্ধাশীল সকল রাজনৈতিক মতাদর্শের প্রতিও সম্মান আছে।

কিন্তু দল আর দলের নেতৃত্ব ভিন্ন বিষয়। হাসিনা হইল মোনাফেক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীতার প্রতীক। বাংলাদশের সাধারণ মানুষের বিরুদ্ধ শক্তি যারা তারাই এই হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। একই শক্তি যারা বঙ্গবন্ধুকেও ফ্যাসিস্ট বানিয়েছিল। যাদের কুমন্ত্রণায় বাকশাল গঠিত হয়েছিল। তিনিও নিজের ইচ্ছামত রাজনীতি করতে পারেন নাই। তাঁকেও বিভ্রান্ত করা হয়েছিল। তবে তিনি বাংলাদেশকে বিক্রী করে দিবার মত কোন কিছুতেই সায় দেন নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাঁর ভালবাসা ছিল- এটা আমার বিশ্বাস।

কিন্তু, হাসিনাকে একদম পা থেকে মাথা পর্যন্ত তৈরি করেই বাংলাদেশে পাঠানো হয়েছিল। যেই প্রোজেক্টের অংশ হিসেবে হাসিনাকে তৈরি করা হয়েছিল সেই প্রোজেক্ট তার দুই তৃতীয়াংশ সফলতা অর্জন করেছে। এখন বাকী সফলতার জন্য অন্য কোন পাপেট সরকার সামনে নিয়ে আসা হবে। হাসিনা নামক পাপেটটাকে এখন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির কাজেই কেবল ব্যাবহার করা হবে। ক্ষমতায় ফিরিয়ে আনা আর হবে না।

মনে রাখবেন, কেবল হাসিনাই পালিয়ে গেছে। শেখ হাসিনার দোসর এপারেটাস সবগুলোই সক্রিয় আছে। এখন খেলা হচ্ছে অন্য আঙ্গিকে এবং বহুমাত্রিক। ছোটখাট বিষয়গুলোকে যেমন তারা পুঁজি করছে তেমনি নিজেদের দোষগুলোকে ঢেলে দিচ্ছে অন্যদের উপর। যেমন ভাঙারি মিগ ফাইটার বিমান কেনার বিষয়টাকে পুরোপুরি আড়ালে রেখে ছোট ছোট বাচ্চাদের মৃত্যু নিয়ে তারা রাজনীতি শুরু করে দিয়েছে। একটা দুর্ঘটনাকে তারা হত্যা বা গুমের চেয়েও বড় করে দেখাতে সক্ষম। হয়তো আজকে পারে নাই, তবে অচিরেই তা তারা পারবে। কারণ, এখন যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তাদের আসলে ক্ষমতা ছাড়া আর কিছু নিয়েই মাথা ব্যথা নেই। বাংলাদেশ বিরোধীদের নিয়ে নতুন পাপেট এর নাম "জা-শি, নাপা"! যে পরিমাণ ঘাতক ও দালাল এই দুইটি রাজনৈতিক দলে প্রবেশ করছে তাতে আমি স্পষ্ট করেই বলে দিতে পারি, এরা শেখ হাসিনার অসমাপ্ত কাজ এরা খুব দ্রুততম সময়ে করে ফেলবে।

কাজেই চলুন, আমরা ষড়যন্ত্রকারীদের দ্বিতীয় অধ্যায় দেখার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। আর যদি তা না দেখতে চান তাহলে সকল দেশপ্রেমিক একত্রিত হন। দেশপ্রেমিকদের কেবল একটাই দল। আর সেটা হচ্ছে - বাংলাদেশ। যে দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম সেই দলের প্রতিই আমাদের সমর্থন হোক।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×