somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জৌলুশ প্রিয় স্বৈরশাসকদের পতনের পরের ইতিহাস......

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'এক বছরব্যপী' জৌলুশময় জন্মশতবার্ষিকী পালন করে মনোরঞ্জনপূর্ণ হয়নি, তাই আরও এক বছর বাড়িয়ে 'দুই বছরব্যপী' জন্মশতবর্ষ পালনের সরকারি পরিপত্র জাড়ি করা হয়েছে....

আমরা সুযোগ পেলেই বলি- "ইতিহাস খুবই নিষ্ঠূর"! মৃত্যুর পরেও তার নাম থাকে ভালো অথবা খারাপের পাতায়। প্রাচীন ইতিহাসে ফারাওরা যে সমস্ত অত্যাচারের কাহিনী রেখে গিয়েছে তার দুটি ঘটনা তুলে ধরছিঃ-

আতেন (Aten):
আতেন ছিল প্রাচীন মিশরের এক সূর্যদেবতা, যাকে সূর্যের চাকতির (Sun Disk) প্রতীক হিসেবে পূজা করা হতো। আগে আতেন ছিল অন্যান্য দেবতার মধ্যে একজন, তবে ফেরাউন আখেনাতেন তাকে একমাত্র ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করেন। এই বিশ্বাসকে বলা হয় আতেনবাদ (Atenism), যা মূলত বহুদেবতাবাদী মিশরীয় ধর্মের বিপরীতে একধরনের একেশ্বরবাদী চিন্তা।

আখেনাতেন (Akhenaten):
আখেনাতেন (মূল নাম আমেনহোটেপ চতুর্থ) ছিলেন অষ্টাদশ রাজবংশের ফেরাউন (খ্রিস্টপূর্ব আনুমানিক ১৩৫৩–১৩৩৬)। তিনি মিশরের ধর্মব্যবস্থায় বড় পরিবর্তন আনেন—অন্য সব দেবতার পূজা বন্ধ করে আতেনকে একমাত্র দেবতা ঘোষণা করেন এবং নতুন রাজধানী আখেতাতেন (বর্তমান আমার্না) প্রতিষ্ঠা করেন। তবে তার মৃত্যুর পর পুরনো দেবতাদের পূজা আবার ফিরে আসে এবং আতেনবাদ প্রায় বিলুপ্ত হয়ে যায়।

আজ আখেনাতেনের কাহিনীর মাধ্যমে বুঝা যাবে অত্যাচারী শাসকের মৃত্যুর পরেও কিভাবে তাকে এবং তার কৃতকর্মকেও নিশ্চিহ্ন করে দেয়া হয়...

বর্তমান স্বৈরাচারও তেমনি একদিন তার নোংরা ইতিহাস রেখে যাবে আর তার সমস্ত নামের চিহ্ন গুলো পর্যন্ত মুছে ফেলা হবে একদিন। এর নামই ইতিহাস...কাউকে ক্ষমা করে না, করবেও না...

খ্রিষ্টপূর্ব চতুর্দশ শতকের দিকে প্রায় সতের বছর মিশরের অধিপতি ছিলেন আখেনাতেন। তিনি সিংহাসনে বসার পূর্বে মিশরীয়রা অনেক দেবতার পূজা করতো। কিন্তু তিনি ক্ষমতায় এসে ওগুলো সব নিষিদ্ধ ঘোষণা করে একমাত্র সৌর দেবতা আতেনের উপাসনা চালু রাখেন।



আতেনের সম্মানে আখেনাতেন নতুন এক শহর নির্মাণে হাত দিয়েছিলেন, নাম তার আমার্না। পাথুরে পাহাড় কেটে প্রায় ২০,০০০ লোককে এ শহর নির্মাণের কাজে নিয়োজিত করা হয়েছিলো। দিন-রাত অমানুষের মতোই পরিশ্রম করা লাগতো সেই দুর্ভাগাদের। শহরের কবরস্থানে পাওয়া কঙ্কালগুলো নিয়ে আর্কিওলজিস্টদের গবেষণায় দেখা গেছে যে, শ্রমিকদের দুই-তৃতীয়াংশেরই কাজ করার সময় কোনো না কোনো হাড় ভেঙেছিল।

শহরের অধিবাসীদের অধিকাংশই অনাহারে, অর্ধাহারে দিন কাটাতো। তাদের অধিকাংশই ছিলো অপুষ্টির শিকার। তবে এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা ছিলো না। তারা ব্যস্ত ছিলো আমার্নার সৌন্দর্য বর্ধন নিয়েই। যদি কেউ পেটের দায়ে লাইন ভেঙে কিছু বাড়তি খাবার নিতে চেষ্টা চালাতো, তাহলে বেদম পিটিয়ে এবং ক্রমাগত ছুরিকাঘাত করতে করতেই মেরে ফেলা হতো তাকে।



এতকিছু করেও অবশ্য লাভ হয়নি শেষ পর্যন্ত। আখেনাতেনকে মন থেকে মেনে নিতে পারেনি মিশরের অধিবাসীরা। মৃত্যুর পর তাই আখেনাতেনের মূর্তির অনেকগুলোই ভেঙে ফেলা হয়েছিলো, কিছু কিছু লুকিয়েও রাখা হয়েছিলো। রাজাদের তালিকাতেও ঠাই দেয়া পায় নি তার নাম। মিশর আবার তার আগের বহু ঈশ্বরের আরাধনাতেই ফিরে গিয়েছিলো।

একদিন আমাদের দেশেও এমনটা হবে- শুধু সময়ের অপেক্ষা......

(ফেসবুকে এই পোস্ট লিখেছিলাম ২০২১ সালের ২৪ মার্চ। যেহেতু আমি আগে থেকেই গোয়েন্দাদের নজরদারিতে ছিলাম, তাই জেল থেকে বের হয়েও দীর্ঘদিন বাড়ি ছাড়া....গ্রেফতার এড়াতে পারলেও রিপোর্ট করে আমার আইডি ব্যান করে দেয়)।

মুজিববর্ষ হলো শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে (১৭ই মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। বাজেট ১২০০ কোটি টাকা। পরবর্তীতে আরও এক বছর বাড়িয়ে দুই বছর মুজিব জন্মশতবার্ষিকী পালনের নির্দেশনা জাড়ি করে সরকারি পরিপত্র প্রকাশ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে উক্ত পোস্ট লিখেছিলাম।

ছবিঃ গুগল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×