somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দেশ চালায় ভুতে......

০৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের একজন উপদেষ্টা, যার নামে কিছুদিন আগেও অর্থনৈতিক সুবিধার বিনিময়ে কন্ট্রাক্ট দেওয়ার অভিযোগ উঠেছিল। ক'দিন পরে সেই উপদেষ্টার কোটি কোটি টাকার দুর্নীতির খবর বেরিয়েছে। এমনকি একটি পদের জন্য ৩০ কোটি টাকার দুর্নীতির খবরও এসেছি।

সেই একই উপদেষ্টা তুরস্কে সরকারি সফরে গিয়ে সেখানে বসবাসরত ৩৩ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশী বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর নাজমুল ইসলাম এর সঙ্গে সময় কাটিয়েছেন। নাজমুল ইসলাম এর স্ত্রী একজন তুর্কী নারী এর তুরস্কের বানিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে কর্মরত। যাইহোক, উপদেষ্টা স্যার দেশে ফিরে এসে ২৭ জুলাই কোনো প্রোটোকল না মেনে, কোনো আলোচনা ছাড়াই সেই ৩৩ বছরের যুবককে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছেন। মালদ্বীপে এই যুবককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বাংলাদেশে দলীয় পদায়ন বা ব্যক্তিগত পছন্দের মানুষকে বসানোর সবচেয়ে কলঙ্কজনক উদাহরণ তৈরি করেছিলেন শেখ হাসিনা, যখন বাংলাদেশের দুই গ্যাংস্টারের ভাই আজিজকে সেনাপ্রধান বানিয়েছিল। আজও সেই ক্ষত সেনাবাহিনী বয়ে বেড়াচ্ছে, আজও সেই বাহিনীর অনেক অফিসার এই ঘটনা বলতে লজ্জা পান। বর্তমান সরকারের সময় ছাত্র উপদেষ্টারা একই ধরনের কাজ করছেন। একজন উপদেষ্টা ঢাকার এক অঞ্চলের সিটি কর্পোরেশনে নিজের পছন্দের এক অদ্ভুত ব্যক্তিকে বসিয়েছেন; তিনি বসার পর থেকেই উল্টোপাল্টা কাজ করছেন এবং তাঁর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আসছে। আর এখন কথা নাই বার্তা নাই, আরেকজনকে রাষ্ট্রদূতের মতো এত বড় পদ দিয়ে দেওয়া হলো।

জবাবদিহিতাহীন সরকার হলে এমনটাই হয়। আমি ব্যক্তিগতভাবে এই ছাত্র উপদেষ্টাদের উপর থেকে আস্থা হারিয়েছি অনেক আগেই। কিন্তু রাষ্ট্রদূতের মতো উচ্চপদে নিয়োগের ব্যাপারে তো প্রধান উপদেষ্টার জানার কথা। নির্বাচনের তারিখ ঘোষণার পরও, নির্বাচিত সরকার আসার আগে দেশ নিয়ে এমন ছেলেখেলা করাটা অত্যন্ত হতাশাজনক।

সত্যি বলতে, বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হলো। যে বয়সে বিসিএস দিয়ে ক্যাডার হিসেবে যোগদান করে, সেই বয়সে রাষ্ট্রদূত! একজন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অফিসারকে অন্তত ২০ বছর চাকরি করে রাষ্ট্রদূত হতে হয়।

ডক্টর নাজমুল ইসলামের জন্ম ১৯৯২ সালে। বাংলাদেশের ইতিহাসে এমন নিয়োগ অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করেছে। তাকে যদি একান্তই নিয়োগ দেওয়ার প্রয়োজন হতো, তবে অন্য কোথাও দেওয়া যেত। কিন্তু এক্ষেত্রে ঘনিষ্ঠতা রক্ষায় সরাসরি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ?
মালদ্বীপে ২০২০-২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন  নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বর্তমানে রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ বর্তমান হাইকমিশনারকে স্থলাভিষিক্ত করে নাজমুল ইসলামকে নতুন হাইকমিশনার নিয়োগপ্রাপ্ত হচ্ছেন।
কিন্তু তার কি এমন অভিজ্ঞতা যে, সরাসরি এই পদে বসানো হলো?


গত ১ বছরে কেন দেশের দৃশ্যমান সংস্কার হয়নি? কারণ সব সেক্টরে এমন লোকজনকে নিয়োগ দিয়েছে এই উপদেষ্টা পরিষদ। ঘনিষ্ঠতা ও আত্মীয়তা রক্ষায় উপদেষ্টারা অনভিজ্ঞ লোককেই নিয়োগে প্রাধান্য দিয়েছে।

ইহাই হলো নতুন বন্দোবস্ত!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×